বাংলাদেশ সকাল
রবিবার , ১০ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে নির্বাচনী জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১০, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ

 

মহিবুল কিরন,আমতলী (বরগুনা) : বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনী জের ধরে হ্যাঙ্গার প্রতিক ও মোবাইল প্রতিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের আমতলী ও বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার সকালে আমতলী পৌর শহরের নীচকাটা এলাকায়।

জানাগেছে, আমতলী পৌরসভা নির্বাচনে হ্যাঙ্কার প্রতিকের মেয়র প্রার্থী নাজমুল খাঁনের সমর্থক রাসেদ খাঁন ও তার পরিবারের লোকজন মধ্যে মোাবইল প্রতিকের মেয়র প্রার্থী মতিয়ার রহমানের সমর্থক সবুজ খাঁন ও তার পরিবারের লোকজন আরেক নির্বাচনী জয়-পরাজয় নিয়ে শনিবার রাতে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সবুজ খাঁন ও তার লোকজন রাসেদ খাঁনের বাড়ীতে হামলা করে ঘর ও দুইটি অটো গাড়ী ভাংচুর করে বলে দাবী রাসেদ খাঁনের। এ ঘটনার আধা ঘন্টা পরে রাসেদ খাঁন তার লোকজন নিয়ে সবুজ খাঁনের লোকজনের ওপর হামলা চালায় এমন দাবী সবুজ খানের চাচা নাজমুল খানের। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টা ব্যাপী সংঘর্ষে দুই পক্ষের নারী পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুই পক্ষের আহত শহীদুল খাঁন,রেহেনা, ইলিয়াস,লাইজু,জাকির খাঁন, লিজা,খাদিজা,সালেহা,বশির খাঁন, সাফিয়া, নাজমুল খাঁন, নুর চেহারা, রিজিয়া, রাসেদ ও রবিন খাঁনকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতালের চিকিৎসক গুরুতর আহত ইলিয়াস,লাইজু, জাকির খাঁন,বশির খাঁন,শহীদুল ও রেহেনাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত নাজমুল খাঁন বলেন, আমরা সবাই একই বংশের লোক। নির্বাচনী জের ধরে রাসেদ খাঁন ও তার লোকজন আমাদেরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।

রাসেদ খাঁন বলেন, নির্বাচনে জয়ী হয়েই সবুজ খাঁন আমাকে প্রাণনাশের হুমকি দেয়। রবিবার সকালে সবুজের নেতৃত্বে তার লোকজন আমার ঘর ও দুইটি অটো গাড়ী ভাংচুর করেছে। আমরা এতে বাঁধা দিলে আমাকে ও আমার বাবা মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। আমি ঘটনার শাস্তি দাবী করছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মেহেরীন আশ্রাফ বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ, শনিবার আমতলী পৌরসভা নির্বাচনে মোবাইল প্রতিকের প্রার্থী মতিয়ার রহমান জয়লাভ করে। হ্যাঙ্গার প্রতিক নিয়ে নাজমুল আহসান খান হেরে যায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অবশেষে আলোচিত পিস্তল বাবু’কে আটক করেছে র‌্যাব-৮

“বঙ্গবন্ধু- বাংলাদেশ উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভায় পররাষ্ট্র মন্ত্রী ডঃ হাছান মাহমুদ 

ঝিকরগাছার পল্লীতে প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করার নায়ক এজেন্ট ব্যাংকের পরিচালক পিন্টু! 

নওগাঁর আত্রাইয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

খাগড়াছড়িতে ১০ কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস 

রামগড় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় ঔষধ জব্দ

মেহেরঘোনা রেঞ্জের সুফল প্রকল্পের সদস্যদের সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদের মতবিনিময় 

ক্যান্সার আক্রান্ত দীপ্ত সরকার বাঁচতে চায়,অর্থ সহায়তার জন্য মানবিক আবেদন

হজ্জ যাত্রীরা ৮ দিনে চট্টগ্রাম থেকে জেদ্দায় যাবেন; প্রস্তুত ‘এমভি বে- ওয়ান’

ময়মনসিংহে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষেক সোসাইটির বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত