বাংলাদেশ সকাল
রবিবার , ৭ জুলাই ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অবশেষে আলোচিত পিস্তল বাবু’কে আটক করেছে র‌্যাব-৮

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৭, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ বাবু মৃধা (৩২) ওরফে পিস্তল বাবুকে গতকাল ৬ই জুলাই অনুমানিক সতেরো ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপি,ঢাকার কদমতলী থানাথীন সুফিয়া হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে আটক করা হয়।আলোচিত পিস্তল বাবু পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শাপলাখালী গ্রামের মোফাজ্জেল ও মোছাঃ শিল্পি বেগমের ছেলে।

র‌্যাব-৮,সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন মামলার বিবরণ থেকে জানা যায়, পটুয়াখালী জেলার বাউফল থানার একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী ১৭ বছরের ধর্ষিতা তরুনী ঘটনার দিন গত ১১ই জুন সকাল আনুমানিক সারে আটটায় প্রতিদিনের ন্যায় ভিকটিম তার কলেজে গমন করে। কলেজ শেষে বাড়ি ফেরার পথে ০৩ নং আসামী সোহেল তাকে অটোরিক্সাযোগে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রওয়ানা হয়। কিন্তু তাকে তার বাড়ির সামনে না নামিয়ে একটু দূরে জনৈক আমির সিকদারের বাড়ির সামনে নামিয়ে দেয়। সেখান থেকে ভিকটিম পায়ে হেটে রওয়ানা হলে আসামী বাবু ও তার সহযোগী ২ নং আসামী সুমন তার পিছু নেয় এবং দাড় করিয়ে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে এবং পথরোধ করে। পরে আসামীরা ভিকটিমকে হাত ধরে টেনে জনৈক আমির সিকদার এর টিনশেড ঘরের ভিতর নিয়ে যায়। আসামীরা ঘরে থাকা এক মহিলাকে বের করে দিয়ে ভিকটিমকে হত্যার ভয় দেখিয়ে ০১ নং আসামী ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ০২ নং আসামী সহ অজ্ঞাতনামা আরোও ০২ জন আসামীরা রাস্তা থেকে ০৩ নং আসামীকে ডেকে নিয়ে আসে এবং তাকে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করায়। ০৩ নং আসামীকে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করানোর সময় ০১ নং আসামী ভিডিও ধারণ করে এবং উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ০৩ নং আসামীর নিকট হতে নগদ ৪,৫০০/- টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়।

পরে ঐ তরুনী বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে পটুয়াখালীর বাউফল থানায় একটি মামলা দায়ের করে ( থানার মামলা নং-১৯ তারিখঃ ১৪/০৬/২০২৪ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩)/৩০ ধারা। বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব আত্মগোপনে থাকা আসামীদের গ্রেফতারের জন্য ব্যাপক ছায়াতদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ৭ই জুলাই র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ডিএমপি, ঢাকার কদমতলী থানাথীন সুফিয়া হাসপাতালের সামনে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালীর বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পিবিআই যশোরের সাফল্য; হাঁড়গোড়ের সূত্র ধরে রাজিব হত্যা রহস্য উন্মোচন, চার্জশিটে অভিযুক্ত ৫

শেরপুরে ঝিনাইগাতীতে ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার

রমজানের শুরুতেই চড়া দামে কিনতে হচ্ছে কলা, ক্রেতাদের অসন্তোষ

রামগড় শহর সমাজসেবা কর্তৃক ওরিয়েন্টেশন ও সনদ বিতরন

একাডেমিক ভবন নির্মাণের দাবিতে শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ 

শেরপুরে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন 

কাশিয়ানীতে আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা 

রাণীশংকৈলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

তালতলীতে ডিবির অভিযানে অবৈধ কেমিক্যাল ব্যবসায়ী আটক

গাঁড়াডােব-সাহারবাটী সড়কে ব্যবসায়ীকে কুপিয়ে মোবাইল ও মােটরসাইকেল ছিনতাই