বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে র‌্যাবের অভিযানে পৌনে চার কেজি গাঁজা সহ ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির,আমতলী ( বরগুনা)॥ বরগুনার আমতলীতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর মাদক বিরোধী অভিযানে পৌনে চার কেজি গাঁজা সহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

তুহিন রেজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কোম্পানী অধিনায়ক র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩/০৪/২০২২ইং তারিখ আনুমানিক ভোর ০৪:০০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে আনুমানিক ভোর ০৩:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, বরগুনা জেলার আমতলী থানাধীন সাখারিয়া বাজার হইতে গলাচিপাগামী রাস্তার অনুমান ৩০ গজ দূরে পাঁকা রাস্তার উপর কে বা কাহারা মাদক দ্রব্য গাঁজা ক্রয়/বিক্রয় এর জন্য অবস্থান করিতেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা এর নের্তৃত্বে আনুমানিক ভোর ০৪:০০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ রুবেল খাঁন(২২), পিতা-মোঃ বিল্লাল খান, মাতা-আসমা বেগম, সাং-সংকরপুর, ০৮নং মাদার বুনিয়া ইউপি, ০৫নং ওয়ার্ড, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, পেশায় একজন দিনমুজুর হলেও মাদকই তাহার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ০৩ কেজি ৭০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। কথিত গাঁজা যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ১,১১,০০০/- (এক লক্ষ এগার হাজার) টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীতে সভাপতির অসদাচরণে শিক্ষকদের ক্লাশ বর্জন 

নারী নিপীড়নের বিরুদ্ধে যশোরে ছাত্রদলের মানববন্ধন 

প্রবেশপত্র প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তায় পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের ৭৩জন এসএসসি পরীক্ষার্থী

সাংবাদিক হোসাইন তৌফিক ইফতিখারের বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট

পতেঙ্গার ব্যবসায়ী নুর মোহাম্মদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, মানববন্ধন শেষে আবারও হামলা

নাটোরের বড়াইগ্রামে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত

আগুনে পোড়া রোগীদের সহায়তায় স্টেডফাস্ট কুরিয়ার এর মানবিক উদ্যোগ

পাইকগাছায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সোলাদানা ইউনিয়ন শাখার উদ্যোগে র‍্যালি ও পথসভা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে তাপস কুমার মজুমদার

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র মাতৃভাষা পদক-২০২৫ প্রদান ও বর্ণিল স্মরণিকার মোড়ক উন্মোচন