বাংলাদেশ সকাল
বুধবার , ২৫ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা)॥ বরগুনার আমতলী পৌর শহরস্থ ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী চৌরাস্তার আশপাশে সড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা মাছ বাজার, কাঁচা বাজার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ২০টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। রাস্তা দখল করে এ সকল অবৈধ স্থাপনা গড়ে তোলায় চৌরাস্তা এলাকায় তীব্র যানজটের কারনে জন দুর্ভোগ পোহাতে হতো।

আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম এর নেতৃত্বে সড়ক পরিবহন আইন,২০১৮ ও ভোক্তা অধিকার আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় চারজনকে ৪০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান, ট্রাফিক ইনস্পেক্টর ও পুলিশ সদস্যবৃন্দ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আশরাফুল আলম বলেন,ভবিষ্যতে রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএমএসএস’র সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে চা চক্র ও আলোচনা সভা

পাথরঘাটায় স্থানীয়দের সতর্ক করতে কোস্টগার্ডের মাইকিং

রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা’র প্রধান আতাউল্লাহ’র একান্ত সহকারী মোহাম্মদ এরশাদ গ্রেফতার 

ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম ডিসি পার্ক ভাংচুর 

গুরুদাসপুরে পৌর মেয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত 

ঈদগাঁও পুলিশের অভিযানে ৩ অপহরনকারী আটক 

যৌনকর্মীরা চোরাবালির শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটির সেক্রেটারি বিশাখা

বরগুনায় ১৫৮ জন আ,লীগ নেতা কর্মীর নামে মামলা 

যশোরে নাশকতা ও মারামারি মামলায় আটক ২ আ.লীগ সদস্য