বাংলাদেশ সকাল
শনিবার , ১৫ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৫, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক॥ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। আজ ১৫ জুলাই ২০২৩ইং দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপির জুন-২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

সভায় মান্যবর সিএমপি কমিশনার তার বক্তব্যে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল জোনের ডিসিদের তাদের আওতাধীন এলাকায় মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। এছাড়াও ট্রাফিক বিভাগকে আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় জুন-২০২৩ মাসে অস্ত্র, মাদক ও চোরাইগাড়ি উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার , ডিজিটাল নিরাপত্তা আইনের আসামি গ্রেফতার, আলামত সহ মলম পার্টি চক্রের সদস্য গ্রেপ্তার, অপহৃত ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেফতার, হত্যা মামলার আসামি গ্রেফতার, মালামাল উদ্ধার ও ছিনতাইকারী গ্রেফতার, হারানো মোবাইল উদ্ধার, আত্মসাৎকৃত মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার, ছিনতাই ও ডাকাতি চেষ্টাকালে আসামি গ্রেফতার ও ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে সকল স্তরের ৪০ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

জুন-২০২৩ মাসে শ্রেষ্ঠ বিভাগের ডিসি হিসেবে নির্বাচিত হয়েছেন মোখলেসুর রহমান, উপ-পুলিশ কমিশনার (উত্তর); শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার নির্বাচিত হয়েছেন মোঃ বেলায়েত হোসেন, সহকারী পুলিশ কমিশনার, বায়েজিদ বোস্তামী জোন।

শ্রেষ্ঠ থানা, বায়েজিদ (অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস জাহান) শ্রেষ্ঠ ডিবি টিমের ইনচার্জ মোঃ আখতারুজ্জামান , পুলিশ পরিদর্শক (নিঃ); শ্রেষ্ঠ এসআই বোরহান উদ্দিন, কোতোয়ালী থানা ও এসআই মোঃ আজহারুল ইসলাম, বায়েজিদ বোস্তামী থানা,শ্রেষ্ঠ এএসআই (নিঃ) সোহেল আহমদ, খুলশী থানা ও এএসআই রণেশ বড়ুয়া, কোতোয়ালী থানা ; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই মোহাম্মদ আবুল কাশেম, বায়েজিদ বোস্তামী থানা, এএসআই/ সোহেল আহমেদ, খুলশী থানা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই বোরহান উদ্দিন, কোতোয়ালী থানা, শ্রেষ্ঠ চোরাই গাড়ি উদ্ধারকারী অফিসার এসআই আহলাদ ইবনে জামিল, ডবলমুরিং মডেল থানা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে শ্রমিকের মৃত্যু !

পঞ্চগড়ে সারাদিনে দু-বার কাজ বন্ধ করল ভুক্তভোগী কৃষকরা

একুশে আগষ্ট গ্রেনেড হামলা : আত্রাই উপজেলা আ’ লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জয়পুরহাটের সাবেক পিপি ও সাংবাদিক নৃপেন্দ্রনাথ মন্ডল মা’রা গেছেন

পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় স্ত্রী নিহত স্বামী আহত

শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’

ডিমলায় ফেন্সিডিল সহ মা ও ছেলে আটক 

নাটোরে বই উৎসব

কক্সবাজার জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ফরিদ সভাপতি ও মুজিব সম্পাদক  

নিউইয়র্ক এর সেলিম রেজারই ঝালকাঠি-১ আসনের নেতৃত্বে শূন্যতা অনুভব করছে বিএনপি নেতাকর্মীরা