বাংলাদেশ সকাল
রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে হরতালের পক্ষে মানুষ নেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) সংবাদদাতা: জাতীয়তাবাদী দল বিএনপি আহুত হরতাল আমতলীতে পালিত হয়নি। হরতালের সমর্থনে রবিবার সকালে আমতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা শহরে মিছিল করেনি। দোকানপাট ও আন্তঃজেলা পরিবহন চলাচল ছিল স্বাভাবিক। শুধু দুরপাল্লার পরিবহন বাস চলাচল বন্ধ ছিল।

জানাগেছে, শনিবার দেশ ব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে কেন্দ্রিয় বিএনপি। এর সমর্থণে উপজেলা বিএনপি রবিবার সকালে মিছিল ও পিকেটিং করেনি। আহুতে হরতালে আমতলী আন্তঃজেলা বাস ও ছোট যাববাহন চলাচল ছিল স্বাভাবিক। মানুষের মধ্যে হরতালের কোন প্রভাব পড়েনি। দোকান পাট খোলা ছিল। তবে শুধু দুরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। এদিকে বরিবার সকালে আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ-উল হাসান আরিফের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল হয়। মিছিলটি চৌরাস্তা বাঁধঘাট থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপি’র এক শীর্ষ নেতা বলেন, নেতাকর্মী ঢাকায় থাকায় হরতাল পালিত হয়নি।

আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ-উল হাসান আরিফ বলেন, আমতলীতে হরতালের পক্ষে মানুষ নেই। তাই বিএনপি হরতাল পালন করতে পারেনি। তিনি আরো বলেন, হরতাল বিরোধী মিছিল করেছি।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মানুষের জীবন যাত্রা ছিল স্বাভাবিক। স্বাভাবিক ভাবেই যান-বাহন চলাচল করছে। তিনি আরো বলেন, মানুষের যান মাল রক্ষায় পুলিশ সজাগ আছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তালতলীতে জমি দখল করতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর

ঘুষের তালিকায় গরুর মাংস ! বিয়ে জোড়া দিতে ডাক্তার ও ইউপি মেম্বারের কান্ড 

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় ৬০ বোতল মদ সহ গ্রেফতার-১

দেবহাটায় প্রধানমন্ত্রী দেয়া বীর মুক্তিযোদ্ধারদের কম্বল বিতরন

ঈদগাঁওতে বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নড়াইলের প্রতিযশা প্রবীণ সাংবাদিক সাথী তালুকদার আর নাই

স্বৈরাচারের দিন শেষ এবার হবে জনতার বাংলাদেশ : ডাঃ আব্দুল মজিদ 

রংপুরের জনসভায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

বড়াইগ্রামে চুরির ১৬০ বস্তা চালসহ ট্রাক উদ্ধার

‘অটো পাসের দাবিতে’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের স্মারক লিপি ও অবস্থান কর্মসূচি