বাংলাদেশ সকাল
রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীর বজ্রপাতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) সংবাদদাতা: শ্রমিকদের খাবার দিয়ে বাড়ী ফেরা হলো না চাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোস্তফা বিশ্বাসের। পথিমধ্যে বজ্রপাতে শরীর ঝলসে তার মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে আমতলী উপজেলার ঘটখালী গ্রামে।

জানাগেছে, উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোস্তফা বিশ্বাস (৬৫) রবিবার সকালে মাঠে শ্রমিকদের খাবার দিয়ে বাড়ী ফিরছিল। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে তিনি একটি গাছের তলায় আশ্রয় নেয়। এ সময় বজ্রপাত তাকে আঘাত হানে। এতে শরীর জ্বলসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শ্রমিক ও স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃণা তাকে মৃত্যু ঘোষনা করেন।

স্বজন মনির বিশ্বাস বলেন, সাবেক ইউপি সদস্য মোস্তফা বিশ্বাস রবিবার সকালে মাঠে শ্রমিকদের খাবার দিয়ে বাড়ী ফিরছিল। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে তিনি একটি গাছের তলায় আশ্রয় নেয়। ওই সময় বজ্রপাতে শরীর জ্বলসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলের রাজধানীখ্যাত গদখালীর পানিসারায় চালু হচ্ছে ফুল বিপণন কেন্দ্র ও কোল্ড স্টোরেজ 

ময়মনসিংহে শহীদ দিবসে ‘আই ফার্মা’র শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পাওনা টাকা উদ্ধারকে কেন্দ্র করে যশোরে এক দম্পতিকে মারপিট ও শ্লীলতাহানি 

আমতলীতে চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে পাট খেত থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতের অভিযান; লক্ষাধিক টাকা জরিমানা

শেরপুরে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার কারবারী

বোদায় জমি নিয়ে সংঘর্ষে দু’পক্ষের আহত ১২

হরিপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় যুবক গ্রেফতার 

পুলিশ কর্তৃক সাংবাদিক পরিবারে হয়রানি; বিএমএসএস’র তীব্র নিন্দা ও প্রতিবাদ