বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমাদের আইন -এর শেরপুর জেলা শাখার নব কমিটি গঠন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২২, ২০২৫ ১২:৪৮ পূর্বাহ্ণ

 

কাকন সরকার শেরপুর :

আন্তরিকতায় পাশে থাকুন দুর্নীতিমুক্ত দেশ গড়ুন” এই স্লোগানকে সামনে রেখে মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ এর শেরপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।

২০ এপ্রিল রবিবার বটতলাস্থ শেরপুর জেলা কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রথম অধিবেশনে জেলা কমিটির সেক্রেটারি ও কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে ও ঝিনাইগাতী উপজেলার সাধারণ সম্পাদক এপেক্সিয়ান মো: আলমগীর হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক তৌহিদুর রহমান পাপ্পু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার নির্বাহী সভাপতি সাইফুল ইসলাম, এডভোকেট মো. মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা মোঃ কামাল হোসেন, প্রভাষক জাহিদ আনোয়ার, আঃ হামিদ, খন্দকার দেলোয়ার হোসেন, তাজ কোল্ড স্টোরেজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, নারীনেত্রী নাহিদ রহমান, দিপা নাসরিন, সাংবাদিক কাকন সরকার, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নারায়ন চন্দ্র শীল, মোঃ আবু জাফরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দ্বিতীয় অধিবেশনে মোঃ নাজমুল আলমকে চেয়ারম্যান, মোঃ আলমগীর হোসাইনকে সেক্রেটারি ও খাইরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য ২০১২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রাপ্ত হয় স্কাইটাচ সোসাইটির মানবাধিকার বিষয়ক কার্যক্রম ‘আমাদের আইন’। সেই সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অধিদপ্তর থেকে অনুমোদন প্রাপ্ত হয়ে সারা বাংলাদেশের ন‍্যায় শেরপুর জেলাতেও অসহায় দুঃস্থ মানুষকে আইনি সেবা এবং মানবাধিকার রক্ষার জন্য নিরলস ভাবে কাজ করে আসছে “আমাদের আইন” সংগঠনটি।

উপস্থিত সকলের স্বাক্ষরিত সভার কার্য বিবরণী কেন্দ্রীয় কমিটিতে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। ২১ এপ্রিল এক অনলাইন বার্তায় আংশিক কমিটি অনুমোদন করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।

মানবাধিকার সংস্থা ” আমাদের আইন” এর নব নির্বাচিত চেয়ারম্যান নাজমুল আলম গণমাধ্যমকে জানান পূর্বের থেকে আরও গতিশীল ভাবে মানবাধিকার রক্ষায় কাজ করবে “আমাদের আইন” এবং সাথে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের জন্য ইজরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার নিমিত্তে সকল মানবাধিকার সংগঠন ও মানবাধিকার কর্মীদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানিয়ে এক গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনার কথা উল্লেখ করেন এবং যাবতীয় কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত 

নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে যানজট নিরসনে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা 

পুনরায় শিক্ষক পরিষদের সম্পাদক আইয়ুব আলী; বাংলা সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়

যশোর জেনারেল হাসপাতালের কান্ড ! একজনের প্যাথলজি রিপোর্টে আর একজনের চিকিৎসা !!

শার্শা ৬নং গোগা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপির-জামায়াতের রাজনীতি দেশের মানুষকে ধ্বংস করা : এমপি এনামুল হক

সৌদি আরবে বাংলাদেশী গৃহকর্মী নির্যাতন নিত্যদিনের ঘটনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়

পাইকগাছার শিবসা নদীতে কুমির-আতঙ্ক, বিপাকে আরোহী ও জেলারা

বদলগাীতে বীরমুক্তিযোদ্ধা খোকার জমি জবর দখল

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলা, শ্লীলতাহানি দায়ে রেজা,ফরিদ সহ ৩৯ জনের নামে মামলা