বাংলাদেশ সকাল
রবিবার , ৩০ জুন ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমাদের লক্ষ্য হচ্ছে নাগরিক সেবা নিশ্চিত করা-মসিকের নব-নির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ

 

এনামুল হক ছোটন: “আমাদের সকলের মূল লক্ষ্য থাকতে হবে নাগরিকদের সেবা নিশ্চিত করা, নাগরিকদের ভোটেই আমরা প্রতিনিধিরা নির্বাচিত হয়েছি, তাদের সেবা নিশ্চিতের মাধ্যমেই আগামী ৫ বছর পর যেন তাদের কাছে ভোট চাইতে না হয়, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। দ্বিতীয় মেয়াদে সিটি কর্পোরেশন পথচলা শুরু হয়েছে, আমরা রাতারাতি নগরীর পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু নাগরিকদের সকল সেবা নিশ্চিত করা সম্ভব, নিজেদের দায়বদ্ধতা থেকে সকলের উচিত নাগরিক সেবা প্রদান করা। দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সেবা নিশ্চিত করা। আমরা জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের কাছে জনগণের প্রত্যাশাও অনেক। সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। বর্তমান আর্থসামাজিক অবস্থায় রাতারাতিই সবকিছু বদলে দেওয়া সম্ভব না, তবে সামর্থের সবটুকু দিয়ে চেষ্টা করা জরুরী এবং খেয়াল রাখতে হবে- সকল সময়ে আমাদের আচরণ যেন হয় জনকল্যাণমুখী। সুষম বন্টের মাধ্যমে সুষম উন্নয়ন করতে চাই।

গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় শহীদ শাহবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সাথে সিটি কর্পোরেশনের কর্মকর্তা- কর্মচারিদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভার সভাপতির বক্তব্যে এসব বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় তিনি তার বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তাকে পুনরায় মেয়র পদে নির্বাচিত করার জন্য নাগরিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া বক্তব্যে তিনি যানজট, জলাবদ্ধতা, পরিস্কার পরিচ্ছন্নতা, নাগরিক সেবা বৃদ্ধি, নাগরিক অভিযোগ প্রতিকার, ফুটপাত দখলমুক্তকরণ সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

 

তিনি বলেন, ময়মনসিংহ একটি ‍পুরাতন এবং ঘনবসতিপূর্ণ শহর। এ বিষয়গুলো বিবেচনায় রেখেই আমাদের সমস্যা সমাধানে সচেষ্ট হতে হবে। রাস্তার পাশে অবৈধ বাজার, ভ্রাম্যমান বাজার বন্ধ করা, নির্ধারিত জায়গা ছেড়ে বাড়ি করা নিশ্চিত করতে হবে। এছাড়া সড়ক প্রশস্তকরনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে।

 

মেয়র বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই করতে জনসচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন। তিনি প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে সচেতনতামূলক ক্যাম্পেইন করার জন্য প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও মেয়র বলেন, মশক নিধন, খালকে দখলমুক্ত ও পরিস্কার রাখতেও নাগরিকবৃন্দের সহযোগিতা প্রয়োজন।

 

মেয়র মোঃ ইকরামুল হক টিটু নাগরিক সেবা বৃদ্ধিতে সেবা প্রদানে তথ্য প্রযুক্তির ব্যবহার, প্রশাসনিক বিকেন্দ্রেকরণ কার্যক্রম জোরদার, সামাজিক নিরাপত্তা কর্মসূচির যথাযথা বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে জোর দেন। কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে তিনি বলেন, নাগরিক অভিযোগ প্রতিকারে এবং জনভোগান্তি লাঘবে ঢিলেঢালা ভাব দেখা গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষ বর্তমান কাউন্সিলের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হাসান এবং বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার কাউন্সিলর মোঃ লিয়াকত আলী এবং লাল মিয়া লাল্টুর মৃত্যুতে দোয়া করা হয়।

সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলরবৃন্দ, কর্পোরেশনের সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা সহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রচারণায় শীর্ষে ঘড়ি প্রতীকের টিটু, পিছিয়ে অন্য প্রার্থীরা

গঙ্গাচড়ায় গাছের চারা বিতরণের মধ্য দিয়ে প্রেসক্লাবের সভাপতির জন্মদিন উদযাপন 

কোটচাঁদপুরে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত  

আমতলী উপজেলা আ.লীগের নতুন কমিটির সভাপতি ও সম্পাদককে গণ সংবর্ধনা প্রদান 

খুলনার পাইকগাছায় টিকটকে আসক্ত কিশোর সমাজ, বাড়ছে অপরাধ 

নারায়ণগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা

কালীগঞ্জে বিদ্যালয়ের বই চুরি করে বিক্রির সময় জনতার হাতে আটক

বিশ্বনবী’র (সা.) ভবিষ্যৎ বানী : যা ঘটবেই

আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে পুলিশ- যশোরে আইজিপি

ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের অভিযান; ভেঙে ফেলা হলো সিটি কর্পোরেশন এলাকার ইটভাটা ও জরিমানা আদায়