বাংলাদেশ সকাল
বুধবার , ৭ মে ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ; সুন্দর শ্লোগান ও শংকা -আনসার উদ্দিন খান পাঠান   

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৭, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান বলেছেন, ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ সুন্দর শ্লোগান। শংকা জাগে, প্রার্থনা করি, আবার যেন কখনো ‘ আমার দল, আমার পুলিশ ‘ এমনটিতে বদলে না যায় পুলিশ।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে , ঢাক ঢোল পিটিয়ে পুলিশ সংস্কার কমিশন করা এবং তার প্রধান প্রস্তাবনা ‘ স্বাধীন পুলিশ কমিশন’ গঠন আপাতত শিকেয় উঠেছে। সংস্কারটা এখন শুধু ‘ঘরপোড়া পুলিশ’ আর ‘মার খাওয়া গণমানুষই’ চাইছে কেবল। বাস্তবায়নের মূল কুশীলব রাজনৈতিক দল, আমলা এমনকি বর্তমান দলবিহীন সরকারও এবিষয়ে নির্বাক। প্রার্থিত কমিশন আর হচ্ছে বলে মনে হয় না।

পুলিশ কমিশনের মূল উদ্দেশ্যই ছিল পুলিশকে রাজনীতি থেকে বিমুক্ত করা। রাজনীতির অতি সংশ্লেষ একটি জরুরী পরিষেবার সরকারি সংগঠনের কী সর্বনাশ করতে পারে , পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ পুলিশ তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ১৮৬১ সনে উপমহাদেশে প্রচলিত পুলিশ গঠনের পর এই প্রথম ‘২৪ এর ৫ আগষ্টে থানার দরজা বন্ধ হল , যা এমনকি স্বাধীনতা যুদ্ধের ৯ মাসেও হয়নি। দরজা বন্ধই শুধু নয় , জনরোষে মরল সাধারণ ছাপোষা কনষ্টেবল , পুড়লো প্রতিষ্ঠান ,ছাই হল গাড়িঘোড়া সরঞ্জাম,লুট হল অস্ত্র। বাঘা বাঘা পুলিশ অফিসাররা চাকরি আর বালবাচ্চা ফেলে জান নিয়ে পালালো , এখনও নেই হদিস।অনেকেরই সম্বল এখন কেবলমাত্র ‘লোটা-বালিশ-কম্বল’।

স্বাধীন কমিশন হোক না হোক , অন্তত দলীয় তকমা নেয়া আর আইন ভেংগে কর্ম করার ইচ্ছে থেকে পুলিশ অফিসাররা এবার মুখ ফিরিয়ে নিক , চলমান পুলিশ সপ্তাহে একজন সাধারণ নাগরিক হিসেবে তাদের কাছে এই আমার এই আবদার।

দৃষ্টিকটু লেজুড়বৃত্তি যারা করেছে তারা পেয়েছিল অনেক কিছুই, যেমন সীমাহীন দুর্নীতির লাইসেন্স, যথেচ্ছ ছড়ি ঘুরানোর ক্ষমতা, প্রার্থিত জায়গায় পোষ্টিং ধরে রাখা আর শতজনকে ডিংগিয়ে প্রমোশন বাগানো। এখন কোথায় তারা? আম ছালা সবই গেল! আর যারা ওসবের ধারেকাছে যায়নি , তারা তো এখন অন্তত শান্তিতে ঘুমুতে পারছেন। একজীবনে দিনশেষে এই শান্তিটুকুই বা কম কিসে?

তাই বলব পুলিশ সপ্তাহের রঙিন ব্যানারে ফেষ্টুনে যা কিছুই লেখা থাক না কেন , বুকের মধ্যিখানের ব্যানারে এবার লেখা হোক, ‘রাজনীতি করব না, পেশাদারিত্ব ছাড়ব না’।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অভিযান চালিয়ে বদলগাছীতে চুরি হয়ে যাওয়া পাট উদ্ধার

পঞ্চগড়ে ইএসডিওতে মূল দলিল জমা দিয়ে ফেরত না পাওয়ার অভিযোগ

যশোরের কেশবপুরে বহুদিন ধরে বিবাদমান ঘের নিয়ে সংঘর্ষ; বিএনপি নেতাসহ আহত ১৭

সাংস্কৃতিক মুক্তিজোটের ভুয়া কাউন্সিলকে বৈধতা দেয়ায় সাবেক নির্বাচন কমিশনের বিচার চান রাজু শিকদার 

বদলগাছীতে মোটরসাইকেলে রোড এক্সিডেন্টে এক ব্যক্তির মৃত্যু

জামায়াত-শিবির-বিএনপির তাণ্ডব বন্ধে জাতিসংঘ মহাসচিবকে যুক্তরাষ্ট্র আ.লীগের স্মারকলিপি

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে রিভলবার ও বন্দুক সহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

কালুরঘাট নতুন সেতুর দাবি অযৌক্তিক নয় : ব্যারিস্টার মনোয়ার 

বাগমারায় কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত 

দুবাইতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে তালেবান প্রশাসনের বৈঠক; যা জানা গেলো