বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৪ জুন ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আরব আমিরাতে বাংলাদেশ থেকে ৯০০ দক্ষ গাড়ি চালক নিবে, আলোচনা চলছে বাইক চালকও নিয়োগের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৪, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ

 

মোহাম্মদ আরমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত: বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক হিসেবে বাইক ও ট্যাক্সিচালক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। এই মুহূর্তে দেশটির দুবাই রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) ৯০০ দক্ষ বাংলাদেশি চালক নিতে আগ্রহী।

সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর আরব আমিরাত সফরকালে মোটরযান চালক নিয়োগের বিষয়ে ইঙ্গিত দেয় আরটিএ।

এই বিষয়ে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সেলর আব্দুস সালাম জানান, প্রতিমন্ত্রী সফরকালে দুবাইয়ের একটি হোটেলে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানিকারক শীর্ষ ১৬ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তারদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ থেকে দুবাইয়ে বাইক ও ট্যাক্সিচালক নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে আরটিএ।

তিনি জানান, ইতোমধ্যে ৯০০ কর্মীর ডিমান্ড লেটার হাতে পেয়েছে তারা। তবে এই পেশায় নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার ওপর বেশ জোর দিচ্ছে আরটিএ।

এদিকে, বাইকচালক নেওয়ার বিষয়ে জানা যায়, দুবাইতে ডেলিভারি কাজে সুযোগ পান বাইক রাইডাররা। তারা কাজ করেন কমিশন ভিত্তিতে দিনে ৮ ঘন্টা, আবার কেউ ১২ ঘণ্টা কাজ করেন।

বাংলাদেশের বাইকের লাইসেন্স থাকলেও এদেশে আসতে চাইলে আবার আমিরাতে এসে লাইসেন্স নিতে হবে। তাই নতুনদের দেশে প্রবেশের জন্য যথাযথ পদ্ধতি অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেগম ফজিলাতুন্নেছা মুজিব: ইতিহাসের অনন্যা এক নারী

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ, শিব কুমার এখন মো: আব্দুল্লাহ 

আমতলীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদন : বাংলাদেশ, ভারত ও মায়ানমারে আল-কায়েদার গোপন মিশন

বোদা ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরের জুট ব্যবসার আধিপত্য বিস্তারে প্রতিনিয়ত চলেছে ধাওয়া পাল্টা

২০শে মার্চ প্রয়াত রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী

আমতলীর সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

উন্নয়ন ও সুশাসনের জন্য লাঙ্গলে ভোট দিয়ে অধিকার আদায়ের সুযোগ দিন

গঙ্গাচড়ায় “উপজেলা মডেল প্রেসক্লাবে”র আহবায়ক কমিটি গঠন