বাংলাদেশ সকাল
সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আর জি কর মেডিকেল কলেজের ছাত্রী হত্যার প্রতিবাদে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ

 

ভারত থেকে মনোয়ার ইমাম : আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক এর উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসকিনা মমতাজ বেগম এর নেতৃত্ব আর জি কর হাসপাতালে র মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। এই মিছিল টি মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক এর উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে প্রায় শতাধিক মানুষ নিয়ে প্রতিবাদ জানিয়ে মিছিল বের করেন।

সকলের হাতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানিয়েছে মিছিল থেকে আওয়াজ তোলা হয়। তাদের দাবি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং মহিলা জুনিয়র ডাক্তার এর ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে বিচার দ্রুত সম্পন্ন করে ফাঁসি তে তোলার দাবি করেন। সেই সঙ্গে এই ঘটনার পর তড়িঘড়ি কেন তদন্ত ধামা চাপা দেবার চেষ্টা করে তার বিচার চাই। আজকের এই মিছিলে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দাবি জানানো হয়।

আজকের এই মিছিল থেকে আর জি কর হাসপাতালে র মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তি ও তাদের সাহায্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

আজকের এই বিক্ষোভ কর্মসূচি তে উপস্থিত ছিলেন উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সদস্যরা এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের ভারতের জাতীয় কংগ্রেস এর সভাপতি মনজুর আলম লস্কর ও ঘোলা নওয়াপাড়া গ্রামের পঞ্চায়েতে সদস্য সোহেল রামিজ সর্দার ওরফে হিরো এবং আজবাহার লস্কর ও জাহির হোসেন হালদার এবং ফতেমা বিবি, ছাড়া বামফ্রন্টের সদস্য হাফিজা বিবি সহ অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব।

আজকের এই বিক্ষোভ কর্মসূচি তে যোগদান করার জন্য আগত কর্মীদের অভিনন্দন জানান দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ভারতের জাতীয় কংগ্রেস এর নেত্রী ও উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসকিনা মমতাজ বেগম।।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে অটোরিক্সার ধাক্কায় নিহত ১, আহত ৪

বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; এড. আতাউর রহমান শামিম এর স্মরণে নিরবতা পালন

যশোরে আকিজ জুট মিলের ৬ হাজার ৩’শ জন শ্রমিক ছাঁটাই 

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ইফতারী ২১ রমজান

সংঘবদ্ধ চক্রের কবল থেকে উদ্ধার ২৫ কোটি টাকার অধিক ইমপোর্টেড ফেব্রিক্স; গ্রেফতার ২

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে জগন্নাথপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

গুরুদাসপুরে সমাজ সেবা দিবস পালিত 

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মাধবপুরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে কাটা হচ্ছে ফসলি জমির মাটি! ছাতিয়াইনের ‘মাটিখেকো’ সাহেদ আলীকে রুখবে কে?

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ