আহসানুল হক, আলমডাঙ্গা॥ নাগদহ,ও আইলহাস ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল ১৯শে ফেব্রুয়ারি রোববার মনোনয়নপত্র জমাদানের শেষদিনে নাগদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতিকের প্রার্থী হায়াত আলী প্রায় ২ শতাধিক মোটর সাইকেল শো- ডাউনের মাধ্যমে উপজেলা চত্বরে আসেন। পরে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ জি মোস্তফা ফেরদৌসের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি- আবু মুছা,সাধারণ সম্পাদক – ইয়াকুব আলী (মাষ্টার),সাবেক সহ- সভাপতি: বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, ইউনিয়ন আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি- আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি: মুনছুর আলী, মহিউদ্দিন জোয়ার্দার, শওকত আলী,সেলিম মাষ্টার, আব্দুস সাত্তার, আব্দুল লতিফ শাহ, মোশারেফ জোয়ার্দার,বী র মুক্তিযোদ্ধা মুনছুর আলী, মুকছার আলী,আইয়ুব আলী, হাসানুজ্জামান, ওহিদ আলী মোল্লা, মরজেম হোসেন, আসিক ইকবাল স্বপন।
প্রার্থী হায়াত আলী বলেন, দল আমাকে নৌকার প্রার্থী করেছে। এই নৌকা আমার একার নয়, এই নৌকা দলের প্রতিটি নেতা কর্মীর, নৌকাকে বিজয়ী করতে আপনারা ঐক্যবদ্ধা ভাবে কাজ করবেন বলে আমি প্রত্যাশা করি।
অন্যদিকে আইলহাঁস ইউনিয়নের নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগেন সাধারণ সম্পাদক- জাহিদুল ইসলাম বাদল এলাকার লোকজন নিয়ে নির্বাচন অফিসে আসেন। পরে তিনিও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি- আবু মুছা, সাধারণ সম্পাদক- ইয়াকুব আলী মাষ্টার,সাবেক সহ- সভাপতি: বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী, সাবান আলী, সাংগঠনিক সম্পাদক আনন্দ ইসলাম, চান্দ আলী, আওয়ামী লীগ নেতা বায়োজিত হোসেন,যুবলীগ নেতা আব্দুল কুদ্দুসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করছি। আপনারা দলের মানুষ সবাই নৌকার প্রার্থী হিসেবে আসন্ন নির্বাটনে আমার পক্ষে ভোট করবেন।




















