বাংলাদেশ সকাল
রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সড়ক নির্মাণে ব্যয় কমাতে হবে, উপদেষ্টা ফাওজুল কবির খান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশে সড়ক খাতকে সবচেয়ে বড় দুর্নীতির ক্ষেত্র আখ্যায়িত করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, “রাস্তা নির্মাণের ব্যয় কমাতে হবে এবং সড়কের উপর নির্ভরতা হ্রাস করতে হবে। দেশের টেকসই উন্নয়নের জন্য মাল্টিমডেল ট্রান্সপোর্ট প্ল্যান গ্রহণ করে যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিত করা জরুরি।”

রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উদ্বোধনকৃত ধাপে ভোগড়া বাইপাস থেকে ১৮ কিলোমিটার অংশ চালু করা হয়েছে। এ এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া কোনো ইউটার্ন রাখা হয়নি এবং যানবাহনের ধরন অনুযায়ী টোল নির্ধারণ করা হবে।

৪৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের মে মাসে। ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত বিস্তৃত প্রকল্পটির ইতোমধ্যেই ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৬ সালের জুন মাসের মধ্যে পুরো কাজ শেষ করে হস্তান্তরের লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে ফাওজুল কবির খান বলেন, “আমাদের দেশে নামেই হাইওয়ে। হাইওয়ের উপর দিয়ে সাধারণ মানুষ হেঁটে যায়, গবাদিপশুও চলে। এজন্য যানবাহনের গতিশীলতা ব্যাহত হয়। এখন আমরা এমন এক্সপ্রেসওয়ে তৈরি করছি যেখানে বাহিরে ফেন্সিং থাকবে, ফলে যানবাহন নিরবচ্ছিন্নভাবে চলতে পারবে।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে কৌশল পাল্টিয়ে রাত নামতেই শুরু হচ্ছে মাটি কাটার মহোৎসব

শেরপুরে নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪৮ ড্রেজার ধ্বংস, একজনের কারাদন্ড

মহেশপুর সীমান্ত কেন্দ্রীক গড়ে উঠেছে একাধিক অস্ত্র স্বর্ণ ও মানব পাচারের সিন্ডিকেট 

বেনাপোলে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত ১, আহত ১

বাগাতিপাড়ায় সুদের টাকা না দেওয়ায় বাদাম বিক্রেতাকে হত্যা ॥ গ্রেফতার ৫

ঝিনাইদহে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

হাজী দেলওয়ার হোসেন বাঃ উঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আট বছর পর ফিরলেন ব্রিগেডিয়ার জেনারেল আমান আযমী ও ব্যারিস্টার আরমান

জগন্নাথপুরে স্থানীয় জনতা ভেঙে দিলো অবৈধ মদের দোকান 

যশোরে বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলা