বাংলাদেশ সকাল
সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আ.লীগ নেতা চন্দনের জামিনের ইস্যুতে উত্তাল শেরপুর আদালত চত্বর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পালের জামিন ইস্যুতে জেলা জজ, পিপি ও জিপির অপসারণসহ সাত দফা দাবিতে আন্দোলনে নেমেছে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে তারা। একপর্যায়ে আদালতের প্রধান ফটক অবরোধ করে তারা কর্মসূচি পালন করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার ঘোষণা দিয়েছে— এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এদিকে জামিন ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল। সরকার পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা হয়। পরে ভারতে পালানোর চেষ্টার সময় ২০২৪ সালের ১৬ অক্টোবর বেনাপোল সীমান্তে আটক হয়ে তিনি প্রায় এক বছর কারাগারে ছিলেন।

চলতি বছরের ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন পেয়ে জেল থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে ফের গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর শেরপুর আদালত থেকে জামিন পান তিনি এবং কারামুক্তির পর এলাকা ছেড়ে চলে যান। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জামিন নিয়ে চন্দন কুমার পাল ভারতে পালিয়ে গেছে।

এর জেরে শেরপুর শহর বিএনপির সভাপতি ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল মান্নানের ওপরও সমালোচনার ঝড় বইতে থাকে। পরে তিনি সংবাদ সম্মেলনে অপপ্রচারের অভিযোগ করেন। পাল্টা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে দুই দিনের আল্টিমেটাম দেয়, যার ধারাবাহিকতায় আজকের বিক্ষোভ।

পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান দাবি গুলোর প্রতি সমর্থন করে বক্তব্য রাখেন। তিনি বলেন, লিখিত অভিযোগ দিলে আপনাদের দাবি গুলো আমি সরকারকে দ্রুতই জানাবো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোর জেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

নির্বাচন ভাবনা সাতক্ষীরা-৩ : তিন দলের বড় চ্যালেঞ্জ ‘দুর্যোগ’, দলীয় মনোনয়নে এগিয়ে কারা !

উখিয়ায় ক্রসফায়ারের হুমকি দিয়ে ৫৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ; ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন 

সৌদি আরবে বাংলাদেশী গৃহকর্মী নির্যাতন নিত্যদিনের ঘটনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়

নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বাষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

গৌরীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শারদীয় উপহার বিতরণ করেন সোমনাথ সাহা 

ঝিনাইদহে তামাক গ্রহণ ও ব্যবহার বন্ধে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

কালীগঞ্জে মাঠ থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

বগুড়ায় দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

সীতাকুণ্ডে গণহত্যাকারীদের বিচারের দাবীতে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ