বাংলাদেশ সকাল
শনিবার , ৩০ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ইসলামাবাদে সিএনজি চালকের বাড়ি ফেরা হলো না

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩০, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক সিএনজি চালক নিহত হয়েছেন।

২৯ মার্চ (শুক্রবার) রাত সাড়ে ৮টায় ওয়াহেদের পাড়া হাসের দিঘী এলাকায় গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত সিএনজি চালক নুরুল হক প্রকাশ গুরা পুতু (৫০) ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইউসুফেরখিল গ্রামের আলী আহমদের পুত্র। তিনি তার নিজস্ব গাড়ি চালিয়ে শাহ ফকির বাজার থেকে ঈদগাঁও বাস স্টেশনে আসছিলেন। অন্যদিকে কাভার্ড ভ্যানটি ঈদগাঁও থেকে উত্তর দিকে যাচ্ছিল। গাড়ির ধাক্কায় গুরুতর আহত নুরুল হককে ঈদগাঁও আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ প্রতিবেদন তৈরি করার সময় মরদেহ নিজ বাড়িতেই ছিল। স্থানীয় যুবক বজলুর রহমান জানান,এলাকার জনপ্রতিনিধি ও পারিবারিক ভাবে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের প্রক্রিয়া চলছিল।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ দুর্ঘটনার ব্যাপারে তাকে ফোনে অবহিত করেন। তারা বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ না দেয়ায় পুলিশের কোন করণীয় থাকার কথা নয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করতে আগ্রহী

অপ-প্রচারকারী ফয়সালের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক ভাটি বাংলা’র সম্পাদককে হুমকি !

ডিমলায় পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাফলংয়ে চাঞ্চল্যকর পর্যটক হত্যাকাণ্ড: স্ত্রী-পরকীয়া প্রেমিকসহ গ্রেফতার ৪

স্মার্ট এগ্রো কোম্পানির মালিক ইমাম হাসানের ব্যাংক হিসাব ও লেনদেন স্থগিত

বরগুনায় শয়তানের নিঃশ্বাস ও মলম পার্টির ৩ জন গ্রেফতার 

বনপাড়ায় পৌরসভায় জাকির , মাঝগাঁওয়ে দুলাল ও জোয়ারী ইউনিয়নে আকবর নির্বাচিত

বেনাপোলে কমেছে রাজস্ব ও সীমান্তের ব্যবসা বাণিজ্যে ধ্বস

বিশ্বমানের অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় দেশের সেরা শিল্প-স্থাপনা হিসেবে স্বীকৃতি পেল বিএম কনটেইনার 

আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন