রংপুর ব্যুরো:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বেদগাড়ী ইউনিয়নের কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ মার্চ) ইউনিয়ন কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হন হাফেজ মোঃ সাজ্জাদ হোসেন এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন হাফেজ মাওলানা ডাক্তার শহিদুল ইসলাম।
নতুন কমিটির নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গংগাচড়া উপজেলা সেক্রেটারি জনাব মোঃ ইউনুছ আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গংগাচড়া উপজেলা শাখার সহসভাপতি মুফতী মাহবুবুর রহমান, সহসভাপতি মাওলানা আবু সায়েম, যুব সেক্রেটারি মোঃ আবুল হাসান।
ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে এবং মাওলানা ডাক্তার শহিদুল ইসলাম এর সঞ্চালনায়, বেদগাড়ী বাজারের জামে মসজিদে বাদ আসর থেকে শুরু হয় কমিটি গঠন, আলোচনা ও ইফতার মাহফিল।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এতে সকল উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ গংগাচড়া উপজেলার ধারাবাহিক কার্যক্রমে একত্রিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।




















