বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে ঊষা আর্টস ইনস্টিটিউটের একুশে ভাষা ও সংস্কৃতি মেলা ২৪ ফেব্রুয়ারী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ

 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও : সামাজিক সম্প্রীতি সুরক্ষা ,শিক্ষা-শিল্প-সংস্কতির বিকাশ, পর্যটনশিল্পের প্রসার , আর্থ-সামাজিক টেকসই উন্নয়নের লক্ষে মুক্তিযুদ্ধের মুল্যবোধ ও চেতনায় আত্মপ্রণোদিত স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সহযোগী সংস্থা (OSHA – Organization for Social Harmony & Asvanxement) কর্তৃক নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার প্রাণকেন্দ্রে ঊষা আর্টস ইনস্টিটিউট নামে একটি শিল্প-সাহিত্য-সংস্কৃতিচর্চা, বিকাশের শিখন ও শীলন প্রতিষ্ঠান পরিচালনা করছে। এটির উদ্যোগ ও আয়োজনে এবার অমর একুশে ভাষা ও সংস্কৃতি মেলা ২৪ ফেব্রুয়ারী বনাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।

ঈদগাঁও উপজেলার প্রাথমিক ও মাধ্যমিকস্তরের শিক্ষার্থীদের মাঝে মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট,ইতিহাস, ঐতিহ্য এবং মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় চিরঞ্জীব ভাষা শহীদদের গৌরবময় আত্মত্যাগের মূল্যায়ন, স্বদেশপ্রেম ও স্বজাত্যবোধে উদ্বুদ্ধকরণ, বাংলাভাষা ও বাঙালি জাতিচেতনার বিশ্বায়নে অনুপ্রাণিতকরণের মাধ্যমে মানবিকমূল্যবোধ জাগ্রত করে সাংস্কৃতিক মর্যাদাসম্পন্ন, সংবেদনশীল, পরমত সহিষ্ণু, বহুভাষা ও তথ্যপ্রযুক্তিজ্ঞাননির্ভর চৌকস প্রজন্মজাতি সৃষ্টির লক্ষে যতদূর বাংলা ভাষা, ততদূর এই বাংলাদেশ ‘ ( কবি মুহম্মদ নূরুল হুদা) প্রতিপাদ্যে ঊষা আর্টস ইনস্টিটিউট আগামী ২৪ ফেব্রুয়ারী শনিবার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে দিনব্যাপী ভাষা ও সংস্কৃতি মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

দিনব্যাপী অনুষ্ঠিতব্য ভাষা ও সাংস্কৃতিক মেলায় থাকবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সৃজন শীল ও মননশীল প্রতিযোগিতামূলক, চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি,গল্পবলা, বর্ণ তৈরী, দেশগান, দেয়ালপত্রিকা প্রদর্শনী ও প্রতিযোগিতা। এছাড়া ও বাংলার ঐতিহ্যবাহি ও বিলুপ্তপ্রায় স্বদেশি পিঠা প্রদর্শনী,ভাষা কর্ণার, বঙ্গবন্ধু কর্ণার, গ্রন্থ প্রদর্শনী, কবিকন্ঠে কবিতা পাঠ,মাতৃভাষার গান ‘সহ বিভিন্ন ভাষা ও সংস্কৃতি বৈচিত্র্যময় লোক সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। এ লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিঠিপত্র বিলি কার্যক্রম শুরু হয়েছে।

ঐতিহ্যবাহী জনপদ ঈদগাঁও উপজেলায় প্রথম বারের মত আয়োজিত ভাষা ও সংস্কৃতি মেলাকে নান্দনিক, অর্থবহ ও স্বতঃস্ফূর্ত আয়োজনের মাধ্যমে সাফল্যমণ্ডিত করতে সার্বিক সহযোগিতা পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেছেন আয়োজক কমিটি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

৭২ বছর পর ভাষাশহিদ রফিকের শেষচিহ্ন কবরটি চিহ্নিত হলো

রামগড় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় ঔষধ জব্দ

সবার জন্য সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

যশোরে প্রাচ্যসংঘের “বাংলাদেশের মুক্তির সংগ্রাম” শীর্ষক আলোচনা 

নলডাঙ্গায় গভীর রাতে ৮ খড়ের গাদায় আগুন

যুগান্তরের রজত জয়ন্তীর স্বজন সমাবেশে শতাধিক পরিবারে পেলেন খাদ্য সহায়তা

সুন্দরবন সংলগ্ন হড্ডা ও বানিয়াখালি এলাকায় বাঘ বিচরনের আতঙ্কিত এলাকাবাসী

আওয়ামী লীগ নেতা পদত্যাগ করে বললেন ‘কখনো আর রাজনীতি করবো না’ 

শেরপুরে দাঙ্গা লাগাতে উৎসাহিত করছেন সাবেক এমপি আতিক : এমপি ছানু

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ