বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে জমি দখল নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৯, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : ঈদগাঁও বাজারের পুরনো মাছ বাজার সংলগ্ন জমির দখল নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। ৭ এপ্রিল পৃথক সময়ে স্থানীয় থানায় অভিযোগ দুটি দাখিল করা হয়।

প্রথম অভিযোগটি দাখিল করেন ঈদগাঁও জাগির পাড়ার আমির সোলতান। দ্বিতীয় অভিযোগটি দেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের কিছু জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। বিবাদী আমির সোলতান গণের সাথে বিদ্যালয়ের জমি- জমার কোন বিরোধ নেই। এতদসত্বেও তারা বিদ্যালয়ের জমি জবর দখলের পাঁয়তারা চালাচ্ছে।

বিষয়টি ঈদগাঁও উপজেলার সাবেক ও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঈদগাঁও থানার সাবেক ও বর্তমান অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্টরা অবহিত আছেন। ঘটনার ধারাবাহিকতায় ৭ এপ্রিল ভোরে অভিযুক্তরা বিদ্যালয়ের জমিতে বিদ্যালয় প্রদত্ত টিন ও গাছের ঘেরা- বেড়া সরিয়ে ফেলে এবং বিদ্যালয়ের অগোচরে তাতে পিলার জমিয়ে ঢালাই করে দেয়। এ খবর জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে গেলে তাদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করা হয়। অভিযোগে আরো উল্লেখ করা হয় যে, অভিযুক্তরা বিদ্যালয়ের টিন, গাছসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।

ঈদগাঁও থানার ২য় কর্মকর্তা এস আই জুয়েল বলেছেন, ঈদের ছুটির পর উভয় পক্ষকে নিয়ে মীমাংসার উদ্যোগ নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মিরসরাইয়ে এমপি পুত্রের পিএস হাবিব খান গ্রেফতার

ঈশ্বরদীতে বালুর নিচে চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আমতলী সরকারি এ,কে মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ভোধন 

খাগড়াছড়িতে পুলিশ সুপারের উদ্যোগে মৌসুমি ফল উৎসব 

শিবপুরে বর্ণমালা কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত 

আমতলীতে রাষ্ট্র সংস্কারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ

গঙ্গাচড়ায় শীতার্তদের মাঝে এনজিও ফেডারেশন (এফএনবি’র) শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামের সিআরবিতে চসিকের উদ্যোগে বই মেলায় বই প্রেমীদের উচ্ছাস 

রায়পুরায় নৌকার প্রচার প্রচারণা তুঙ্গে উঠান বৈঠক

প্রতারণা ও মারপিটের শিকার হয়ে গৃহবধূর আদালতে মামলা