বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ আটক এপিবিএন পুলিশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৬, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওতে ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার। ৫ জুন বুধবার বিকালে বাসস্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের উদ্দেশ্যে পাচার হচ্ছে জেনে ঈদগাঁও বাসস্টেশনের সৌদিয়া কাউন্টার সংলগ্ন এলাকায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার স্বীকারোক্তি মতে প্রায় ২০ হাজার পিস উদ্ধার করা হয়। তবে ইয়াবার সংখ্যা বেশি হতে পারে বলে জানান কয়েকটি সূত্র।

আটক ব্যক্তি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএন পুলিশের সদস্য মো: তৈয়বুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজারের সহকারী পরিচালক মো: সিরাজুল মোস্তফা মুকুল।

একই সময়ে ঈদগাঁও গরু বাজার এলাকা থেকে ইয়াবা পাচারে জড়িত আরো দুজনকে আটকের সংবাদ জানা গেলেও অভিযান পরিচালনাকারী সংস্থা এ বিষয়ে মুখ খুলেনি। তবে ধৃত তিনজনের পরিচয়ে ভিন্নতা পাওয়া গেছে। এরা হচ্ছে চট্টগ্রামের খাগড়াছড়ির বাসিন্দা ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশ সদস্য তৈয়বুল ইসলাম, মতিউর রহমানের ছেলে মো. শফিক ও আব্দুল হাকিমের ছেলে নুরুস সালাম। শেষোক্ত দুইজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, ২০ হাজার পিস ইয়াবাসহ তিন জন ইয়াবা কারবারি আটক হয়েছে বলে তিনি জেনেছেন। তবে এ রিপোর্ট তৈরি করা পর্যন্ত অভিযান পরিচালনাকারী সংস্থা মামলা দায়ের করেনি। ধৃত তিন কারবারি ও উদ্ধারকৃত ইয়াবা সংশ্লিষ্ট সংস্থার হেফাজতে থাকতে পারে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুর-মহেশপুর সহ দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এম এম জামান মিল্লাত

যশোরে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ, ট্রাক চালক ও হেলপার নিহত   

বিএমএসএস যশোর জেলা কমিটির সাফল্য কামনা করেছেন যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার

কোটচাঁদপুরে আলোচিত সুদ কারবারি বাকেরুজ্জামান গ্রেপ্তার

সওজ কর্তৃপক্ষের গাফিলতি: জগন্নাথপুরে সেতু ভেঙ্গে প্রাণ গেল দুই পরিবহণ শ্রমিকের 

নববর্ষে করণীয় ও বর্জনীয় আমল

দেবহাটার নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

কারচুপি-অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষনিক ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে : সিইসি  

রাণীশংকৈলে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারিকে এক বছর কারাদন্ড 

প্রেসিডেন্ট হিসেবে দায়মুক্তি পাবেন না ট্রাম্প, নির্বাচনের পথে ফের বড় ধাক্কা