বাংলাদেশ সকাল
রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ, ট্রাক চালক ও হেলপার নিহত   

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : জেলার সদর উপজেলায় আজ ট্রেনের সাথে সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে পাঁচটায় সদর উপজেলার চুড়ামনকাটির দাসপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের বাহাদুর মিয়ার ছেলে ট্রাক চালক পারভেজ হোসেন (৫০) ও মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের মৃত শহিদুল ইসলাম ওরফে শহিদের ছেলে হেলপার নাজমুল ইসলাম (৪০)।

সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সহকারি উপ-পরিদর্শক (এ এসআই) তৌফিক এলাহি জানান, ভূষিবাহী একটি ট্রাক (ঝিনাইদহ ট- ১১-১৬৬৭) চৌগাছার উদ্দেশ্যে যাচ্ছিলো। ভোর সাড়ে ৫ টার দিকে ট্রাকটি চুড়ামনকাটির দাসপাড়া রেললাইনের ওপর যেতেই ঢাকা থেকে ছেড়ে আসা রকেট এক্সপ্রেস ট্রেনের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে আঘাতে ট্রাকের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। ঘটনাস্থলে নিহত হয়েছেন ট্রাকের চালক পারভেজ ও হেলপার নাজমুল।

যশোরে ফায়ার সার্ভিস- এর সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেনানিবাস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতদের শরীর ছিন্ন-বিছিন্ন হয়ে গেছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, ট্রাকের চালক ও হেলপার দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় সজল নামে আহত একজনকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।

রেল পুলিশ- এর যশোর ক্যাম্পের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর কুয়াদা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার 

বাংলাদেশে জামাত-বিএনপি‘র নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও অপপ্রচারের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমাবেশ 

জেলার উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রীর সাথে বরগুনা-১ এর সাংসদ ও আমতলী মেয়রের সৌজন্য সাক্ষাৎ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী মাহমুদ আলী

ফুলপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

শিকলবাহা ৭নং ওয়ার্ড আ’লীগের কমিটি গঠিত 

বদলগাছীতে শিশু জুঁই ধর্ষন চেষ্টার অভিযোগ; ৬০ হাজার টাকায় ধামাচাপা 

সভাপতির পদ নিয়ে বিরোধ; সলুয়া আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষের কক্ষে তালা

পাইকগাছায় আগুনে পুড়ে দুটি ফার্ণিচার কারখানা ভস্মীভূত 

সাতক্ষীরায় শেখ কামাল আইটি সেন্টার গড়ে তোলা হবে : পলক