বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে ফিলিস্তিনে বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি : ঈদগাঁওতে ফিলিস্তিনের নাগরিকদের উপর বর্বরোচিত গণহত্যা ও মানবতাবিরোধী নৃশংতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বাজারের শাপলা চত্বরে সম্মিলিত নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যুদ্ধ নয় শান্তি চাই, অবিলম্বে ইসরায়েলী গণহত্যা ও বর্বরোচিত হামলা বন্ধ করার দাবীতে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে ঈদগাঁও উপজেলার সাধারণ মানুষ ব্যানার,ফেস্টুন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে কর্ম সূচিতে অংশগ্রহণ করেন।

ইসরায়েলী গণহত্যার শিকার ফিলিস্তিনের নিরীহ মানুষের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন কর্ম সূচিতে একাত্মতা প্রকাশ করেন ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ, ঈদগাঁও বাজার টেইলার্স মালিক সমিতি ও জাগির পাড়া যুব সোসাইটিসহ একাধিক সামাজিক ও ব্যবসায়ী সংগঠন।

সাকলাইন মোশতাকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক কাফি আনোয়ার ও ঈদগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি তারেক আজিজ।

বক্তারা অবিলম্বে গাজায় ইসরায়েলী আগ্রাসন বন্ধ করে ফিলিস্তিনি নাগরিকদের মানবাধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানান।

তারা বলেন, আমেরিকার ইন্ধনে ঈহুদীবাদি ইসরায়েলী সরকার গত অর্ধশতাব্দী ধরে ফিলিস্তিনের এ আরব উপদ্বীপে নিজ ঘরে পর বাসী করে রেখেছে। অবরুদ্ধ গাজাবাসীর পিঠ দেয়ালে ঠেকে গেছে।

ইসরায়েল নির্বিচারে গণহত্যা চালিয়ে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য ও জঘন্য রক্তখেলায় মেতে উঠেছে। বিশ্বের দেশে দেশে শান্তিকামী ও মানবতাবাদি সাধারণ মানুষ নিপীড়িত ফিলিস্তিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। সংহতি প্রকাশ করছে।

বিশ্ব জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল সরকার গণহত্যার নেশায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। অচিরেই এর পরিণাম ইসরায়েল কে ভোগ করতে হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় শয়তানের নিঃশ্বাস ও মলম পার্টির ৩ জন গ্রেফতার 

জি২০ শীর্ষ সম্মেলনে হাসিনা-মোদির বৈঠকে প্রাধান্য পাবে তিস্তা ইস্যু: পররাষ্ট্র সচিব

ঈদগাঁও’র বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন 

অভিনব কৌশলে গুইমারায় ভূমিহীনদের খোঁজে ইউএনও

তালতলীতে হরেক রকম অবৈধ জাল দিয়ে চলছে অবাধে মাছ নিধন

পাইকগাছায় জমি দখল ও হুমকি, পাল্টা সংবাদ সম্মেলন  

সংবাদ টিভির চেয়ারম্যান জুয়েল খন্দকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবী বিএমএসএস’র

সিলেটে দুই ছাত্রলীগ নেতার হাত পায়ের রগ কে*টে দিয়েছে দূর্বৃত্তরা

ঈদগাঁও উপজেলা আ.লীগের সম্মেলনে তালেব সভাপতি ও রাশেদ সম্পাদক নিবার্চিত

দেবহাটায় শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত