বাংলাদেশ সকাল
শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে সাবেক সংসদ সদস্য মরহুম এড.খালেকুজ্জামানের স্মরণ সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের সাবেক সংসদ সদস্য মরহুম এড. খালেকুজ্জামানের ২৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঈদগাঁওতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

২৮শে সেপ্টেম্বর বিকেলে এড.খালেকুজ্জামান স্মৃতি পরিষদের আয়োজনে ঈদগাঁও মাছুয়াখালী রত্মগর্ভা রিজিয়া আহমদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন মরহুম এডভোকেট  খালেকুজ্জামানের সহধর্মিণী মারুফা জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন,মরহুমের ছোট ভাই সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহীদুজ্জামান।

বক্তব্য রেখেছেন, ঈদগাঁও রশিদ আহমদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ওমর ফারুক, বিএনপি নেতা হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, এস্তাফিজুর রহমান,শামসুল হক শারেক,শহিদুল্লাহ সিকদার, আকতারুল আলম, সেলিম উল্লাহ, শওকত আলম, মোকতার আহমদ,মুসলেম উদ্দিন, নাছির উদ্দীনসহ আরো অনেকে। সভায় সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আজিজুর রহমান।

স্মরণ সভা পরিচালনা করেন, রত্নাগভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর ছিদ্দিক।

একইদিন আসরের নামাজের পূর্বে মোনাজাতের মাধ্যমে মা ফাতেমা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সাবেক সংসদ ইঞ্জিনিয়ার মোঃ শহীদুজ্জামান।

উল্লেখ্য, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন এড. খালেকুজ্জামান। ২০০১ সাল ২৮ সেপ্টেম্বর রামুর বাইপাস সড়কে তাঁর শেষ নির্বাচনী জনসভায় শাহাদত বরণ করেন। কক্সবাজার-রামু জনগণের হৃদয়ে এখনো অম্লান এড, খালেকুজ্জামান। প্রতিবছর ২৮শে অক্টোবর মরহুম খালেকুজ্জামানকে নানান আয়োজনের মাধ্যমে স্মরণ করে আসছে কক্সবাজার রামুর জনগণ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে দেখতে ইউএনও,সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সহ গণমাধ্যম কর্মী

জগন্নাথপুর প্রেস ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ২০২৪ সেশনের অগ্রযাত্রা

অসহযোগের প্রথম দিনে সারা দেশে ১৪ পুলিশসহ নিহত ৯৮

যশোর জেলা পুলিশের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

চাঁচড়ায় সেনা সদস্যদের অভিযান; দেশিয় পিস্তল ও ছুরিসহ চিহ্নিত ৩ দুর্বৃত্ত আটক

জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা : সিরাজুল হক মঞ্জু

রাণীনগরে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন 

বাংলাদেশ সকালে ‘ঋণের চাপে দেশ ছাড়া, ভাড়াটিয়ার মালিকের নামে মিথ্যা অভিযোগ’ শীর্ষক প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ 

ময়মনসিংহের ফুলপুরে মানসিক ভারসাম্যহীন হলেন জমজ শিশু সন্তানের মা