আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিনের) উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সিংড়াডাঙ্গা এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়।
উপজেলার ৮টি ইউনিয়নে এই কর্মসূচির মাধ্যমে ৯৭৭জন অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এ কাজের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, জারজিস হাসান মিঠু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি প্রমূখ।




















