বাংলাদেশ সকাল
রবিবার , ১৫ জুন ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওয়ের কলেজ গেইটে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত নামা এক ব্যক্তি নিহত হয়।

শনিবার (১৪ জুন) বিকেল তিনটার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশনে অদূরে কলেজ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। বিকেলে বাসটি উপজেলার ঈদগাঁও কলেজ গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান বলেন, যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ