বাংলাদেশ সকাল
বুধবার , ৩ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁও-রামু-কক্সবাজারের বিভিন্ন এলাকার স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের গণজোয়ার : উচ্ছ্বাসিত ভোটার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর-রামু-ঈদগাঁও আসনের জনগনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে ব্যারিস্টার মিজান সাঈদের পক্ষে বিভিন্ন এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটারদের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস। যেখানে যাচ্ছেন সেখানেই পাচ্ছেন সাড়া।

বেশ কয়দিন ধরে কক্সবাজার ৩ আসনের সংসদীয় এলাকার বিভিন্ন স্থানে পথসভা,গণসংযোগ,উঠান বৈঠক কিংবা ছোটছোট শোডাউনে নির্বাচনী আমেজে সরগরম করে তুলেছেন ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ। পাড়া মহল্লা, গ্রামাঞ্চলে কনকনে শীতকে উপেক্ষা করে বিরামহীন প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন এ প্রার্থী। স্মার্ট-উন্নত কক্সবাজার বিনির্মাণের লক্ষ্যে সদর-রামু-ঈদগাঁওবাসীর সেবক হিসেবে ভুমিকা রাখতে দোয়াও সেবা করার সুযোগ চেয়েছেন ব্যারিষ্টার মিজান সাঈদ।

এমনকি বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীককে নারী পুরুষরা কাছ থেকে বরণ করে নিচ্ছে। তাঁর ব্যাতিক্রমী প্রচার প্রচারণায় মুগ্ধ সাধারণ ভোটারেরা। নেই অহংকার অহমিকা বা গৌরব। সাদা মনের মানুষ হিসেবে ঈগল প্রতীককে বেঁচে নিয়েছেন গ্রামাঞ্চলের ভোটার। তিনি যেদিকেই যান সেদিকেই ভোটারদের উপচেপড়া ভিড় যেন চোখে পড়ার মত। সবখানে নিরবিচ্ছিন্নভাবে চলছে মিজান সাঈদের পক্ষে কর্মী সমর্থকদের নির্ঘুম প্রচারণা। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই ঈগল প্রতীকের গণজোয়ার বৃদ্ধি পাচ্ছে।

ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন বা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা অব্যাহত রাখেন – কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজুল আলম, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব,রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল,ঈদগাঁও সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি সোহেল জাহান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও ইউপি মেম্বার আবদু রাজ্জাকসহ তৃণমূল পর্যায়ের বহু নেতাকর্মীরা।

উল্লেখ্য যে, ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লায় নির্বাচনী আমেজ চলছে বেশ জোরেশোরে। প্রার্থীসহ কর্মী সমর্থক দের নড়াচড়া ও মাইকিংসহ পোষ্টার লিফলেটে উপজেলার সর্বত্রই স্থানে সরগরম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে বাংলা খাবার রেষ্টুরেন্টের উদ্বোধন

চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দেয়ার আহ্বান অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলীর

নদী দখল ও দূষণ রোধে মানববন্ধন

কাশিয়ানীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বাষির্কী পালিত

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতির মৃত্যু

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দৈনিক সূর্যোদয়ের ব্যবস্থাপনা সম্পাদক ও বিশেষ প্রতিনিধি

ফুলপুরে নবাগত ওসিকে বরণ ও বিদায় ওসিকে সংবর্ধনা

ডোমারে শিশুপার্ক স্থাপনের দাবিতে অবরোধ ও মানববন্ধন কর্মসুচি পালিত 

জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুরে আওয়ামী লীগের আলোচনা সভা

সরকারী রাস্তা দখল করে ফুচকার দোকান