এনামুল হক ছোটন : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবহন চালক ও শ্রমিকদের মাঝে ঈদ বোনাস বিতরণ করেছে ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন। প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে সোমবার বড় বাজার শ্রমিক ইউনিয়ন এর অফিসের সামনে মোটরযান কর্মচারী ইউনিয়নের চালক ও হেলপারদের মাঝে ঈদ বোনাস ( নগদ অর্থ) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ছানু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী বিকাশ ঘোষ, প্রচার সম্পাদক স্বপন, কার্যকরী কমিটির সভাপতি মানিক, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দরা।




















