বাংলাদেশ সকাল
সোমবার , ৭ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈশ্বরদীতে বালুর নিচে চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে বালুর নিচে চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (০৭ আগস্ট) উপজেলার সাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর খামালের বালুর নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। নিহত দুই শিশুর বাড়ি সাঁড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাথর পাড়া গ্রামে।

নিহতরা হলেন, আশরাফুল মাঝির ছেলে হিমেল হোসেন (১০) ও একই এলাকার আছান নাপিতের ছেলে হোসাইন (১২)। নিহত হিমেল সাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তারা স্থানীয় বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর খামালে খেলা করছিল। খেলা করতে করতে এক পর্যায়ে বালুর বড় স্তুপ ধ্বসে তাদের উপর চাপা পড়লে তাদের মৃত্যু হয়।

জানা যায়, বিকেলে স্কুল ছুটির পরে বাড়িতে এসে নিহত দুই শিশু ঐ বালুর খামালে খেলতে যায়। সন্ধ্যা পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। এক পর্যায়ে সন্ধ্যা ৭ টার দিকে খামালের বালুর নিচ থেকে তাদের উদ্ধার করা হয়।

বালু ব্যবসায়ী মারুফ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই দুই শিশু আমার বালুর খামালের পাশে খেলা করছিল। বৃষ্টি দেখে ঐ দুই শিশু বালুর খামালে গিয়ে বালু গর্ত করে বসে ছিল। পরে বৃষ্টির পানিতে বালু ধসে তাদের উপর পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন, ঘটনা শুনে আমি হাসপাতালে গিয়েছিলাম। গিয়ে দেখি দুটি শিশুই মারা গিয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি ১৪ বছরের উন্নয়ন নস্যাৎ করতে চায় : পলক

কালীগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে 

কালকিনির শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বই বিক্রির টাকা আত্মসাৎতের অভিযোগ

গণ অভ্যুত্থান দিবসে বেনাপোল বন্দরে আমদানি, রফতানি বন্ধ ছিল

নকল সার ও কীটনাশকে চাচঁড়ার মৎস্য চাষীদের সর্বনাশ 

কাশিয়ানী থানা পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে উপকূলীয় কৃষকদের স্বপ্ন

বন্দরে জোড়া খুন, ঘটনাস্থল পরিদর্শনে জেলা পুলিশ সুপার

পাইকগাছায় ভ্যান থেকে ধান নামিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রাণীনগরে ডাকাতির ঘটনায় ৯জন গ্রেফতার, মালামাল উদ্ধার