বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈশ্বরদীতে সাত বছরের শিশু কন্যা ধর্ষিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৬, ২০২৪ ২:১০ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে ০৭ বছরের এক শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। ঘটনা ধামাচাপা দিতে মরিয়া ধর্ষক।

জানা যায়, গত ২৯ মে দুপুর ১২.৩০ ঘটিকার সময় ঈশ্বরদী ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী সাকরেগাড়ী এলাকার জৈনক আসাদুলের বাসার ভাড়াটিয়া রাজশাহী বাঘার বিনোদপুর এলাকার বাসিন্দা পিতা মোঃ রুবেল আলী ও মাতা মোছাঃ আরিফা খাতুনের মেয়ে সুমাইয়া খাতুন (০৭) কে চরমিরকামারী সাকরেগাড়ী স্যান্ডেল ফ্যাক্টরির পাশে টিনের ঘরের ভিতরে ডেকে নিয়ে একই এলাকার মৃত মনসুর আলী মোল্লার ছেলে সিরাজুল ইসলাম মোল্লা বাবু (৪৫) জোরপূর্বক ধর্ষণ করে।

তাৎক্ষনিক বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে ঘটনাটি ধামাচাপা ও হুমকী ধামকী দিয়ে মিমাংশা করার চেষ্টা অব্যাহত থাকে।

এমতাবস্থায় ভাড়াটিয়া আরিফা খাতুন ভিকটিম মেয়ে সুমাইয়া খাতুনকে নিয়ে ঈশ্বরদী ইপিজেড এলাকায় অন্য এক বাসায় ভাড়াটিয়া হয়ে চলে যান।

পরবর্তীতে বিষয়টি আরো বেশি জানাজানি হইলে গতকাল ০৫ জুন ঈশ্বরদী থানায় এসে ধর্ষিতা সুমাইয়া খাতুনের মা আরিফা খাতুন বাদী হয়ে শিশু ধর্ষণ মামলা এজাহার দায়ের করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য যে,ভিকটিম সুমাইয়া খাতুনের মা ঈশ্বরদীর প্রান কোম্পানিতে শ্রমিকের চাকরী করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ