বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈশ্বরদী ইপিজেডে শ্রমিককে মারধর, হাসপাতালে মৃত ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদী ইপিজেডে মেহেদী হাসান নাইম (২০) নামে এক শ্রমিককে মারধরের পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। নিহত নাইম ঈশ্বরদীর গোকুলনগর চক্ষু হাসপাতাল সংলগ্ন মুক্তা শেখ এর ছেলে এবং ইপিজেডের আই এইচ এম গার্মেন্টস এণ্ড ট্রেক্সটাইল কোম্পানি লিমিটেডে কম্পিউটার অপারেটিং পদে কর্মরত ছিল।

এবিষয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে নিহত নাইম এর পিতা মুক্তা শেখ জানান। পুলিশ নিহত নাইম এর বাড়িতে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নাইমের পিতা মুক্তা শেখ বলেন, নাইম মৃত্যুর পূর্বে চিকিৎসাধীন অবস্থায় তাকে মারধরের কথা বলে গেছেন। তিনি বলেন, ইপিজেডের ওই অফিসের এডমিন মিজানুর রহমান সাথে নাইমের পদোন্নতি বিষয় নিয়ে বুধবার সকালে কথা কাটাকাটি হয়। বাকবিতন্ডায় একপর্যায়ে এডমিন নাইমকে বুকে ও পিঠে প্রচন্ড আঘাত করেন। এতে নাইম অজ্ঞান হয়ে পড়লে তাকে ইপিজেডের অভ্যন্তরে বেপজা হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ইপিজেড বেপজা হাসপাতাল থেকে নাইমকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সে মারা যায়। তিনি বলেন, রাতে রাজশাহী মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা নাইমের পিঠ থেকে ইঞ্জেকশনের মাধ্যমে প্রায় ২ কেজি ৫০০ গ্রাম কালচে জমাট রক্ত বের করেন এবং চিকিৎসকরা তাকে জানান, নাইমের বুকে ও পিঠে প্রচন্ড আঘাত এর জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত এডমিন মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, নিহত কম্পিউটার অপারেটর মেহেদী হাসান নাইমকে মারধরের কোন ঘটনা কোম্পানিতে ঘটেনি। কি কারণে নাইম মারা গেছে তিনি জানেন না। আমি একটি অডিট এর কাজে ব্যস্ত আছি বলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহত নাইমের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রামগড়ে সাংবাদিক মাসুদ রানার উপর হামলা; বিএমএসএস’র নিন্দা

কাশিয়ানীতে গৃহবধু টুম্পা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার 

রাণীনগরে মুক্তিযুদ্ধের গল্প শুনলো শতাধিক কলেজ পড়ুয়া শিক্ষার্থী

যশোর শহরের শংকরপুরে প্রবাসীর বাড়িতে দুধর্ষ চুরি

প্রধানমন্ত্রীর উন্নয়ন তথ্য পৌছাতে ঝিকরগাছায় গিলবার্ট নির্মল বিশ্বাসের গণসংযোগ

সুনামগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামির মৃত্যু

তাহিরপুরের শান্তিপুর নদী থেকে বালু উত্তোলনকালে আটক ৮

বৈষম্যবিরোধীদের আয়োজনে উপজেলার দুই ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ

দেবহাটায় চলন্ত ট্রাকের ধাক্কায় প্রান গেল ভ্যান চালক শিমুল গাজীর