বাংলাদেশ সকাল
রবিবার , ৫ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

উখিয়ার রোহিঙ্গা শিবিরের ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট॥ আবারও পুড়ে ছাই হল রোহিঙ্গা শিবির। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। পরে  ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় উখিয়া রোহিঙ্গা শিবিরে দুই হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে যার মধ্যে বেশকিছু দোকানপাটও রয়েছে।

দুপুর পৌনে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় পার্শ্ববর্তী ক্যাম্প গুলোর মাঝে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা বয়স্ক, অসুস্থ, শিশুদেরসহ প্রয়োজনীয় মালামাল গুলো নিরাপদ দূরত্বে রাখতে ছোটাছুটি করতে থাকেন।

আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ, স্বেচ্ছাসেবক দল আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকেন পরে একে একে যুক্ত হয় ফায়ারসার্ভিসের বাকী ৫টি ইউনিট। মাঝে সময় আগুনে জ্বলতে থাকা মরা গাছতলা সংলগ্ন কক্সবাজার-টেকনাফ রোডের দু’পাশের যান চলাচল বন্ধ করা হয়।

রোববার দুপুর তিনটার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন  উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

ওসি মোহাম্মদ আলী জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে কক্সবাজারের উখিয়া এবং বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত উখিয়ার ক্যাম্পের বাসিন্দা শফিক উল্লাহ জানান, ‘আগুনে সব পুড়ে নিঃস্ব হয়ে গেছি। এখানে দুই হাজার ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। এর মধ্যে বেশকিছু দোকানপাটও ছিল। এখানে বারবার আগুন লাগার পেছনে রহস্য রয়েছে। ফলে ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা অব্যাহত রয়েছে।’

উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ইন চার্জ (সিনিয়র সহকারী সচিব) সরওয়ার কামাল জানান, ‘প্রায় ২ ঘন্টা পর শিবিরে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। আমরা ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করছি। প্রাথমিকভাবে ধারণা করছি- ২ হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। কীভাবে আগুনের ঘটনা ঘটছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ধাক্কা দিলো গাছে, আহত ৮

রতন সরকারের মৃত্যুতে গঙ্গাচড়া উপজেলা মডেল প্রেসক্লাব এর শোক প্রকাশ

বেনাপোলে ভারতীয় ৪২ মেট্রিক টন মহিষের চামড়া জব্দ

অরল্যান্ডোতে মহান বিজয়ের শ্রদ্ধাঞ্জলি ও নাসার চৌধুরীর কর্মের স্বীকৃতি দাবী 

শেরপুরে সেনাবাহিনীর অভিযানে দুটি ট্রাকসহ ভারতীয় ৩০৫ বস্তা জিরা ও ১৪৫ বস্তা কম্বল আটক

ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ: আ.লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ ৩২৯ জনের বিরুদ্ধে মামলা

রাণীশংকৈলে কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক আবারও গ্রেফতার; চোরাই মোটরসাইকেল পুড়িয়ে দিলেন জনতা 

রাণীশংকৈলে নিয়ন্ত্রণ হাড়িয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু 

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ১ কেজি গাঁজা সহ আটক ১