বাংলাদেশ সকাল
সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

এতিমখানার এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটালেন জেলা প্রশাসক না’গঞ্জ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

এতিমখানার এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বায়তুল আমান সরকারি শিশু পরিবার (বালক)-এ এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক হৃদয়গ্রাহী ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার, ১৭ মার্চ এ ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নুর, জেলা সমাজকল্যাণ অফিসার, জেলা তথ্য অফিসার, জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় জেলা প্রশাসক মহোদয় ৮০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি প্রদান করেন। তাঁর প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“এই সমাজে যারা পিছিয়ে পড়েছে, তাদের এগিয়ে নিতে হবে। যদি আমরা তাদের দূরে ঠেলে দিই এবং কাছে না টানি, তাহলে তারা বড় হবে ঠিকই, কিন্তু তাদের প্রকৃত বিকাশ ঘটবে না।”

তিনি আরও বলেন, “যারা এখানে এতিম হিসেবে উপস্থিত আছে, তারা মূলত এতিম নয়। তাদের পাশে সুখে-দুঃখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সর্বদা আছে।”

জেলা প্রশাসক সকলকে দুঃখ ভুলে হাসি-খুশি থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলের জন্য দোয়া করা হয় এবং একসঙ্গে ইফতার সম্পন্ন করা হয়।

এই মহতী আয়োজনে অংশগ্রহণকারী সকলের মধ্যে এক বিশেষ আনন্দের অনুভূতি বিরাজ করছিল, যা ঈদের উৎসব ও রমাদানের মহত্ত্বকে আরও অর্থবহ করে তুলেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে বিএনপি’র ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

ইসলামিক রিলিফের সহায়তায় গঙ্গাচড়ায় স্বাবলম্বী ৮শত এতিম পরিবার 

১৫০০ টাকার জন্য লোহাগড়ায় গৃহবধূকে ধর্ষণ

নওগাঁর মান্দায় এসএসসির ফলাফলে দক্ষিণ মৈনম শীর্ষে, দ্বিতীয় কসব

সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় 

জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন

শুধু নিজের ভালো চিন্তা করলেই হবে না, রাষ্ট্রের ভালোও চিন্তা করতে হবে: ডিসি জাহিদুল ইসলাম মিঞা

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ঈদগাঁও প্রেস ক্লাবের রজত জয়ন্তী উৎসব পালিত 

মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবীর-মুক্তিযুদ্ধের উপর নির্মিত ঐতিহাসিক প্রামাণ্যচিত্রটি লন্ডনে প্রদর্শিত