মোল্ল্যা মামুন, বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ফুলতলা উপজেলা শাখার সভাপতি, ফুলতলা রি-ইউনিয়ন স্কুলে এন্ড কলেজের খ্যতিসম্পন্ন বাংলা শিক্ষক, ফুলতলা পানি আন্দোলন বিলডাকাতিয়ার পানি নিস্কশনের নেতা কমঃ সন্দীপন রায়ের স্বর্গীয় মাতা দেবী তোলারানী রায়ের জ্ঞাতীভোজের মহোৎসব অনুষ্ঠান গত ২৭/০১/২০২৩ ইং তারিখ শুক্রবার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে বানিয়াপুকুর তার নিজ বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে ভাগবৎপট কীর্তন সহ তাঁর স্মরনে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়র্কাস পার্টির সভাপতি এড. কমঃ মিনা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কমঃ আনছার আলী মোল্লা, দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোঃ ভূইয়া শিপলু, জামিরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, স্বাধীনতা পরিষদের শিক্ষক নেতা জেলা সভাপতি, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, সাংবাদিকঃ মোল্ল্যা মামুন, তরিকুল ইসলাম টলার, মনিরুল ইসলাম, তাপস কুমার বিশ্বাস, ওয়ার্কর্স পার্টির জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। কমঃ আঃ হামিদ মোড়ল, কমঃ নারায়ণ সাহা, রজেয়ান আলী খান,গৌতম কুন্ডু, অধ্যপক জাহাঙ্গীর আলম, দেশ বিদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হরিকথা ও ভাগবৎ আলোচক আরর্য শ্রীমৎ হরিপদ গোস্তামী, বিশিষ্ট সমাজ সেবক, জ্ঞানী ও গুনি শিক্ষক – শিক্ষিকা সহ সমাজ সেবক নেতৃবৃন্দ।
সহস্রাধিক জ্ঞানী গুনি, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর আগমনে এই জ্ঞাতীভোজের মহোৎসব অনুষ্ঠানে মিলন মেলায় পরিণত হয়। এই ছাড়া ও দেশ – বিদেশ কীর্তন সংগীত শিল্পী নমিতা মন্ডল, লাভলী ঢালী, পুলাল সরকার, সহ শিল্পী বৃন্দ উপস্থিত ছিলেন।




















