বাংলাদেশ সকাল
শনিবার , ৫ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কক্সবাজারে পরীক্ষামুলক স্বপ্নের ট্রেন চলবে সেপ্টেম্বরে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর॥ দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের কাজ ৮৬ শতাংশ শেষ হয়। সব টিক টাক থাকলে কক্সবাজার-ঢাকা রুটে  সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে স্বপ্নের ট্রেন চলাচল শুরু হবে, যদিও বাণিজ্যিকভাবে চালু হতে ২০২৪ সালের জুন নাগাদ সময় লাগতে পারে।

দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের অদূরে ঘুমধুম র্পযন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের কাজ ২০১০ সালে হাতে নেয় সরকার। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হবে ২০২৪ সালের জুনে।প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১৮ হাজার কোটি টাকার বেশি। দুই পর্যায়ে এই প্রকল্পের প্রথম পর্যায়ে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১শ দশমিক ৮৩১ কিলো মিটার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ করা হবে। আর এ অংশের ৮৬ শতাংশ কাজ শেষ হয়েছে।

এই অংশের কাজ শেষ হলে, দ্বিতীয় পর্যায়ে রামু থেকে ঘুমধুম পর্যন্ত ২৮ দশমিক ৭৫২ কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ করার কথা রয়েছে। দোহাজারী থেকে কক্সবাজারের দূরত্ব ১শ কিলোমিটার। প্রকল্প নির্মাণে হাতি ও অন্যান্য বন্যপ্রাণী নির্বিঘ্নে চলাচল করার ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে দোহাজারী পর্যন্ত রেললাইন আছে। এ কারণে দোহাজারী থেকে রামু হয়ে বন-পাহাড় নদী পাড়ি দিয়ে রেলপথটি যাচ্ছে কক্সবাজারে।

নয়টি স্টেশন নির্মাণের কাজ প্রায় শেষ। এর মধ্যে দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, ডুলাহাজারা, ঈদগাঁও উপ জেলাধীন ইসলামাবাদ, রামু ও কক্সবাজার। এসব স্টেশনে থাকবে কম্পিউটার বেইজড ইন্টারলক সিগন্যাল সিস্টেম এবং ডিজিটাল টেলিকমিউনিকেশন সিস্টেম। দোহাজারী থেকে চকরিয়া ও কক্সবাজার পর্যন্ত রেলপথে ৩৯টি ব্রিজও আন্ডারপাসসহ ২৫১টি কালভার্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৮১ কিলো মিটার অংশে রেলওয়ে ট্র্যাক বসানো হয়েছে।

রেললাইনের অতিরিক্ত প্রকল্প পরিচালক আবুল কালাম চৌধুরীর মতে, প্রকল্পের ৮৬ শতাংশ কাজ শেষ হয়েছে, সামান্য কিছু কাজ বাকি আছে। আশা করছি, সেপ্টেম্বরের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে চট্টগ্রাম তথা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত একটি ট্রায়াল রান করা হবে। তবে বাণিজ্যিকভাবে ট্রেন চালু হতে কয়েক মাস সময় লাগবে।”

প্রাথমিকভাবে দুই জোড়া ট্রেন চললেও পরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, “ঢাকা থেকে যেসব ট্রেন চট্টগ্রাম পর্যন্ত আসে, সেসব ট্রেনের শেষ গন্তব্য হবে কক্সবাজার। এই রুটে সম্পূর্ণ নতুন একটি ট্রেন চালু হবে। কুয়েত থেকে নতুন কোচ আনা হয়েছে। এখনো ট্রেনের নাম নির্ধারণ করা হয়নি।”

সংশ্লিষ্ট সূত্র মতে, বাণিজ্যিকভাবে ট্রেন চালু হলে ঢাকা থেকে কক্সবাজার আসতে সাড়ে ৬ থেকে ৭ ঘণ্টা লাগবে। এসি সিটের ভাড়া ১২শ টাকা পর্যন্ত হতে পারে। নন এসি হতে পারে ৭শ টাকা। কক্সবাজারের ঝিনুক আকৃতির স্টেশনটির কাজও প্রায় শেষ পর্যায়ে। পাঁচ তলা বিশিষ্ট এই স্টেশনে থাকবে শপিং মল, ফুড কর্নার, লকার, কনভেনশন হলসহ ১৭টি বাণিজ্যিক কার্যক্রম। প্রথম দর্শনে সামুদ্রিক একটা আবহ পাওয়া যাবে এই স্টেশনে।

স্থানীয়দের মতে, প্রকল্পটি সম্পূর্ণ চালু হলে কম সময়ে, কম খরচে আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন তারা এতে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। পর্যটন ব্যবসায় সংশ্লিষ্টদের মত, এই প্রকল্প ঘিরে কক্সবাজারের পর্যটন শিল্পে বইছে সম্ভাবনার সুবাতাস। দেশের অর্থনীতির গতি বাড়বে বহুগুণ, কর্মসংস্থানের ব্যবস্থা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

হাইকোর্টের আদেশের পরও ‘টাউট’ কুদরতের বিরুদ্ধে অনুসন্ধানে গড়িমসি

বঙ্গোপসাগরে লঘুচাপ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন নিহতের ঘটনায় চালকের আমৃত্যু কারাদন্ড এবং ১ লাখ টাকা জরিমানা 

গঙ্গাচড়ায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণের আয়োজন

নাটোর সদর ২ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা এমপি শিমুলের

যশোরে মারপিটের ঘটনায় চারজনকে অভিযুক্ত করে মামলা

নিম্ন মাধ্যমিকের গন্ডি না পেরিয়েই পঞ্চগড়ে সার্জারী ডাক্তার কমল

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫২তম শাহাদতবার্ষিকী আজ : বিনম্র শ্রদ্ধা

কালকিনিতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

রাণীশংকৈলে বিরল প্রজাতির গন্ধগোকুল প্রাণী উদ্ধার