বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৫ নভেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কবি বুনো নাজমুলের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ : নানা আয়োজন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২২ ৩:২২ অপরাহ্ণ

 

বিলাল মাহিনী, যশোর॥ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কবি এম এম নাজমুল হক (কবি বুনো নাজমুল যশোরী)-‘র ২৮তম মৃত্যু বার্ষিকী আজ ২৫ নভেম্বর ২০২২।

এই মহান বীর মুক্তিযোদ্ধার স্মরণে কবির নিজ জন্মভূমি নড়াইল ও যশোরে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কবি নাজমুল ১৯৪৭ সালের ১লা মে তৎকালীন যশোর জেলার নড়াইল মহকুমার ১২ নং বিছালী ইউনিয়নে চাকই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন, পিতা মৃত মোঃ জিতু মোল্লা, মাতা মৃত বড়ু বিবি।

কবি বনোনাজমুল যশোরী ১৯৬২ সালে পায়গ্রাম কসবা মাধ্যমিক বিদ্যালয় ফুলতলা খুলনা হতে ম্যাট্রিক পাশ করেন, ১৯৬৪ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজ হতে আই এস সি, ১৯৬৭ সালে যশোর এম এম কলেজ হতে বিএসসি, ১৯৭২ সালে নওয়াপাড়া কলেজ হতে বিএ পাশ করেন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম এ পূর্ব ভাগ (ইংরেজি সাহিত্যে) পাশ করেন।

কবি বুনো নাজমুল ১৯৭১ সালে ভারতের দেরাদুন জেলার টান্ডুয়া ক্যান্টনমেন্ট হতে মুজিব, বাহিনীর উচ্চতর ট্রেনিং নিয়ে দক্ষিণ নড়াইল ও ভৈরব পূর্ব অভয়নগর অঞ্চলে যুদ্ধ করেন।

তিনি স্বাধীনতা পরবর্তী কালে অভয়নগর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন, অভয়নগর উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির আহবায়ক ছিলেন, তিনি জেজে আই জুটমিলের সুপারভাইজার পদে চাকুরী করেন, তিনি ফুলতলা ও নওয়াপাড়া কলেজে ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি গাজীপুর রউফিয়া কামিল মাদরাসার খণ্ডকালীন ইংরেজির শিক্ষক ছিলেন।

তিনি ১৯৯১ সালের ২রা ডিসেম্বর হতে মির্জাপুর ইউনাইটেড কলেজ নড়াইল এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন।

তিনি অসংখ্য কবিতা, গান,প্রবন্ধ লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্হ “মুক্তিবীণা” ও “হৃদয়লীনা”।

বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ অধ্যাপক কবি এম এম নাজমুল হক( কবি বুনো নাজমুল যশোরী) ১৯৯৪ সালের ২৫শে নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৫/৩০ নওয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করেন। তিনি ২ স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।

কবি ও বীরমুক্তিযোদ্ধা বুনো নাজমুল যশোরীর ২৮তম মৃত্যু বার্ষিকীতে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা ও তার আত্মার শান্তি কামনা করেছেন যশোর ও নড়াইলের মুক্তিযোদ্ধা কমান্ডসহ কবিপ্রেমী এবং তাঁর ভক্তবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে মাদক মামলায় ১রোহিঙ্গাসহ ৪ জনের মৃত্যুদণ্ড

বাগমারায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

মোটরসাইকেলে সাজেক ভ্রমণে ৬ বন্ধু, পথে প্রাণ হারালেন দু’জন

শার্শার বাগআঁচড়া বাজার সড়ক ছয় লেন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় বাড়ছে শৈত্যপ্রবাহ, শঙ্কায় নিম্ন আয়ের মানুষ

আমতলীতে অটো রিক্সা চাপায় শিশু কন্যা নিহত

রাণীশংকৈলে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেন বাবর আলী 

গোয়াইনঘাটে সন্ত্রাসী হামলার শিকার দুই সাংবাদিক, বিএমএসএস’র নিন্দা

জগন্নাথপুরের রসুলপুর মাদ্রাসার আমৃত্যু সভাপতি আনোয়ার মিয়ার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রাণীনগরে সোনালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন