বাংলাদেশ সকাল
শুক্রবার , ২০ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কমিটি গঠনের ১ দিনের মধ্যে তিন এনসিপি নেতার পদত্যাগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২০, ২০২৫ ১২:৩৬ পূর্বাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত সমন্বয় কমিটি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মাথায় তিন নেতা পদত্যাগ করেছেন। এছাড়াও আরও কয়েকজন পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

বুধবার (১৮ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাস দিয়ে নিজেদের পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগকারীরা হলেন— বাগমারা উপজেলা এনসিপির ২০ সদস্যবিশিষ্ট কমিটির সদস্য রাফিউল ইসলাম রাহুল, ফুয়াদ হাসান গানিম ও হাদিউজ্জামান রাফি।

এর আগে গত ১৭ জুন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাগমারা উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আলি মর্তুজাকে প্রধান সমন্বয়কারী, দুজনকে যুগ্ম সমন্বয়কারী এবং ১৭ জনকে সাধারণ সদস্য হিসেবে রাখা হয়।

রাফিউল ইসলাম রাহুল বলেন, ‘ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমার রাজনীতি করার কোনো সুযোগ নেই। তাই পরবর্তীতে আমি পদত্যাগ করি।’

কমিটির অপর পদত্যাগকারী গানিম বলেন, ‘আমি বাগমারার একটি বিএনপি পরিবারের ছেলে। আমি একাধিকবার না করার পরেও তারা আমার নাম কমিটিতে যুক্ত করেছে। তাই আমি পদত্যাগ করলাম।’

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমরান ইমন ফোনালাপে বলেন, ‘আমাদের সাথে বেশিরভাগই তরুণ ছেলেরা যুক্ত হচ্ছে। তারা বিভিন্ন সময় সিদ্ধান্তহীনতায় ভোগেন। এছাড়া তাদের পারিবারিক চাপের কারণেও এমনটা হতে পারে।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব সমাপ্তিতে না’গঞ্জ জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা 

ময়মনসিংহে আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ 

কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে মারধর ও টাকা ছিনতাই 

গাজীপুরে মিলেনি গুম হওয়া ঢালাইয়ের নিচে নারীর মরদেহ

ফেসবুকে পরিচয়, ভারতীয় গৃহবধুকে নিয়ে পালিয়ে গেল বাংলাদেশী যুবক 

ডিমলায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

রাণীশংকৈলে আল-হিকমাহ্ স্কুলে বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান 

নরসিংদীতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

বেনাপোলে বালিশের নিচ থেকে বিদেশী পিস্তল উদ্ধার

এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ভাংচুর ও লুটপাট, অভিযোগ দায়ের