বাংলাদেশ সকাল
রবিবার , ৫ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কর্ণফুলীতে যুবকের হাত বিছিন্ন : দু’সহোদর ১দিনের রিমান্ডে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ

ওসমান হোসাইন.কর্ণফুলী প্রতিনিধি॥ চট্টগ্রামের কর্ণফুলীতে মো. হোসেন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনায় গ্রেফতার দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

৫ মার্চ সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ শরীফ আলম এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের আলিম উদ্দিন বাড়ির রবি আলীর পুত্র মোঃ আমিন (২৭), ও মো. আনিসুল ইসলাম আনিস (২৬)। সম্পর্কে এরা দুই সহোদর।

তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন জানান, মামলার তদন্তের স্বার্থে দুই আসামির পাচঁদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চরপাথরঘাটা খোয়াজনগর গ্রামের দীঘির পাড় এলাকার তিন রাস্তার মোড়ে হামলাকারীরা মো. হোসেনকে হত্যার উদ্দেশে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন।

আহত মো. হোসেন কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন খোয়াজনগর গ্রামের জাহাঙ্গীর মেম্বারের বাড়ীর মৃত মো. ইয়াছিনের ছেলে।

এ ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি আহতের বোন রিনা আকতার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। যার জিআর মামলা নং-৪৩/২৩।

 

ওসমান হোসাইন. কর্ণফুলী. চট্টগ্রাম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চারদিনের ব্যবধানে আবারও রামগড় থানার দুই কনস্টেবল মাদক সহ আটক 

পরিস্থান বাসের স্টাফ কর্তৃক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গায়ে হাত

তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালী

পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

রাণীনগরে এবার মাঠ থেকে কৃষকের চারটি শ্যালোমেশিন চুরি

দুই পক্ষের সংঘর্ষ থামাতে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

আত্রাইয়ে ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন

কাশিয়ানীতে অস্বাস্থ্যকর পরিবেশে নিষিদ্ধ কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে বেকারী পন্য, স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ

ফেনী জেলা সমিতি- চট্টগ্রামের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

বেনাপোলে পাসপোর্টধারীর সাথে প্রতারনা, হেরোইনসহ ৫ প্রতারক গ্রেফতার