বাংলাদেশ সকাল
শুক্রবার , ২ মে ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দুই পক্ষের সংঘর্ষ থামাতে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ

 

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা :

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের আলীনগরে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে রাজন শিকদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাজন পাড়াতলী ইউনিয়নের আলীনগর এলাকার ফজলু মিয়ার ছেলে ও সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গত ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে বিকেলে সহপাঠীদের সঙ্গে আলীনগর বাজার মোড়ে ক্যারাম খেলছিলেন রাজন। তখনই মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে ঝগড়া হয় বাঁশগাড়ী এলাকার এক অটোরিকশা চালকের। ঝগড়া থামাতে এগিয়ে যান রাজনসহ আশপাশের লোকজন। পরে অটোরিকশা চালককে নিরাপদে বাড়ি পৌঁছে দেয় তারা। ঘটনার পর জাহাঙ্গীর ও তার অনুসারীরা সন্ধ্যায় দলবল নিয়ে আলীনগরে একটি দোকানে হামলা চালায়। সেখানে রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। হামলায় আহতাবস্থায় রাজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ঢাকায় নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হলে শুক্রবার তার মৃত্যু হয়।

নিহতের ভাই রাসেল মিয়া সাংবাদিকদের জানান, ‘সেদিন আমার বিকাশের দোকানেও হামলা চালায় তারা। দোকান ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে। ভাই রাজনকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে।’

অভিযুক্ত জাহাঙ্গীর ও তার লোকজন বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, ‘একজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার বিস্তারিত জানি না। নিহতের স্বজনরা থানায় অভিযোগ দিতে যোগাযোগ করেছেন।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগড়ে শিশুকে অপহরণ : ১০ লক্ষ মুক্তিপন দাবী

বাংলাদেশের দুই স্বপদ্রষ্টা : নজরুল ও বঙ্গবন্ধু

গুজব-মিথ্যাচার বাক স্বাধীনতা নয়, ঘাতকচক্রের জন্য কোন লেভেল প্লেয়িং ফিল্ড নয়- চসিক মেয়র 

নেত্রকোনায় সিআইএস’র উদ্যোগে বুব ও স্থানীয় স্টেকহোল্ডারদের জন্য দুর্যোগ প্রশমন বিষয়ক ড্রিলিং প্রশিক্ষণ 

কাল‌কি‌নি‌তে দু`পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত- ৩

যশোর জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে বিদেশী মদ ও ইয়াবাসহ চিহ্নিত মাদককারবারী সাব্বির গ্রেফতার

যশোরে র‍্যাবের হাতে ফেনসিডিল সহ দুইজন আটক 

গুরুদাসপুরে দুর্গাপূজায় প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ

উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আলোচনা সভা ডোমারে অনুষ্ঠিত

যশোরে মাদক সেবনকে কেন্দ্র করে এক ব্যক্তি নিহত