বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালিয়ার বিষ্ণুপুর গ্রামে আকস্মিক নদী ভাঙ্গনে নিঃস্ব কয়েকটি পরিবার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ

 

মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) : নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে আকস্মিক নদী ভাঙনে একটি সরকারি রাস্তাসহ ২০ থেকে ২৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর থেকে নবগঙ্গা নদীর আকস্মিক ভাঙ্গনে বসতিগুলো বিলীন হয়। এ পর্যন্ত প্রায় ৩ একর জমির ঘরবাড়ি ও গাছপালা নদী গর্ভে তলিয়ে গেছে বলে জানা যায়। এ ছাড়া একটি মসজিদ ও আরো ২০/২৫টি বসতিও রয়েছে চরম হুমকির মুখে বলে জানান স্থানীয়রা। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ঐ এলাকার বাসিন্দারা।

ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে আসেন খুলনা বিভাগীয় তত্তাবধায়ক প্রকৌশলী মোঃ সবিবুর রহমান।

এ নদী ভাঙ্গনে মুহুর্তের মধ্যে বিষ্ণুপুর গ্রামের রিলু ফকির, মাকসুদ ফকির, মাহাবুর ফকির, রোকেয়া বেগম, মহাদত শেখ, জনি মেম্বার, ইমদাদ মাষ্টার, ঝর্না বেগম, রিপনা বেগম, কালু সরদার, শহিদুল মোল্যাসহ২০/২৫ টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের খুলনা বিভাগীয় তত্তাবধায়ক প্রকৌশলী মোঃ সবিবুর রহমান বলেন,  মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে সরেজমিনে এসেছি। এখানকার ভাঙ্গনের  প্রবনতা কী ভাবে দ্রুত নিয়ন্ত্রণ করা যায় সে ব্যবস্থা নেয়া হবে এবং শিঘ্রই নবগঙ্গা নদীতে ঝুঁকিপূর্ণ জায়গা চিহ্নিত করে  স্থায়ীভাবে ভাঙ্গন রোধে একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে হ’ ত্যাকান্ডের ঘটনায় মুর্শিদপুর দোজা পীরের দরবার শরীফ ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় দুষ্কৃতকারীদের গ্রেফতারের আল্টিমেটাম

ভূরুঙ্গামারীতে হেরোইনসহ দুই মাদককারবারি আটক

চুরি করে ধরা, লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা!

৭ই মার্চ স্মরণে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা

পশ্চিম বাংলায় জামাআতে ইসলামী হিন্দে’র মগরাহাট ব্লক ওরিয়েন্টাল ক্যাম্প  

সারা ভারতে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ এর জন্মদিন 

শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

শতবর্ষী মৃত প্রায় গাছ কাটার অনুমতি ভারতীয় সুপ্রিম কোর্টের, এখন বাংলাদেশের গাছ গুলো কি কাটা হবে 

পাথরঘাটায় ডাকাতির ঘটনায় আটককৃত ব্যক্তির মুক্তির দাবিতে মানববন্ধন

রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন