বাংলাদেশ সকাল
বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালীগঞ্জের দক্ষিণ দলগ্রামে সাপের কামড়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ

মোঃ আল আমিন বাবু, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জের দক্ষিণ দলগ্রাম এলাকায় সাপের কামড়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার (১১ অক্টোবর) সকালে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জানা গেছে, রাতে খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সুমি আক্তার (১৪)। পরে রাত সাড়ে এগারোটার দিকে তার বিছানায় আগে থেকে ওৎ পেতে থাকা বিষধর সাপ ডান হাতের বুড়ি আঙ্গুলে ছোবল মাড়লে সাথে তার শরীরে বিষ ছড়িয়ে গেলেও পরিবারের লোকজন তা বুঝতে না পেরে ঝাড়ফুক করে। পরে তার অবস্থার অবনতি হলে ভোরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়।

নিহতের দাদা জয়নাল আবেদীন জানায়, আমরা বুঝতে পাইনি যে সাপে কামড় দিয়েছে। সে শুধু বলতেছে কি যেন তাকে কামড় দিয়েছে। কিন্তু পরে আর তার শরীর নাড়তেই দেয় না। পুরো শরীর ব্যাথায় কাতর হয়ে গিয়েছিল। তার হাত দিয়ে নাড়তে না পাড়লে ত গাড়িতে উঠানো যায় না। সে কারনে হাসপাতালে নিতে দেরি হয়েছিল। ভোরে খুব বেশী অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

নিহত সুমি আক্তার পশুরামপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পাশ করে চাপারহাট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয় এবং সে বর্তমানে ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। ও দক্ষিণ দলগ্রাম এলাকার ওসমান আলী ২য় সন্তান বলে জানা গেছে।

দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ও ৫ নং দক্ষিণ দলগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সফিয়ার রহমান সাফি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  

রাণীশংকৈলে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার 

নাটোরে শিক্ষা বিষয়ক পরিকল্পনা সভা

মহেশপুরে কৃষক লিটন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

কাশিয়ানীতে দূর্গাপূজার প্রস্তুতি সভা 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৫ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ শহরকে একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও গ্রিন সিটিতে রুপান্তরে জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ -ডিসি

বাগমারায় তাহেরপুর পৌরসভায় কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ

শেরপুর নয়া জেলা রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নূর নেওয়াজ

দেবহাটার কুলিয়া ইউপি সদস্য ময়নার ইন্তেকাল, শোক প্রকাশ