বাংলাদেশ সকাল
সোমবার , ৫ ডিসেম্বর ২০২২ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে শিক্ষা বিষয়ক পরিকল্পনা সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ নাটোরে শিক্ষা বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসডিজি’র সাথে অষ্টম পঞ্চ-বার্ষিকী পরিকল্পনার সাথে সংগতি রেখে শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন, জেলা শিক্ষা অফিসার আখতার হোসেন, আল মাদ্রাসাতুল জামহুরিয়ার অধ্যক্ষ আখতার হোসেন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, গণসাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রউফ, আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা প্রমুখ।

গণসাক্ষরতা অভিযান এবং আলো’র যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আলো’র সহ সভাপতি শিবেন্দ্র নাথ চৌধুরী।

সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জনের জন্যে গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে হবে। এজন্যে কারিকুলামকে যুযোপযোগী, বাজেটে জিডিপি’র আনুপাতিক হারে শিক্ষা বরাদ্দ বৃদ্ধি, বৈষম্য দূর করা, ব্যবস্থাপনা কমিটির মান বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের পুষ্টি উন্নয়ন ইত্যাদি নিশ্চিত করতে হবে। শিক্ষা পরিকল্পনাকে ফলপ্রসূ করার লক্ষ্যে সভায় অংশগ্রহনকারীবৃন্দ শিক্ষার সমতা, গুণগতমান বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইউনিসেফের বিশেষজ্ঞ জিয়াউস সবুর।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে কোটাবিরোধী আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষ সাংবাদিকসহ আহত-২০

বেজপাড়ায় যুবককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

ডিমলায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় নলকুপ বিতরণ

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও ডিজিকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদে হতাশ মাদরাসা শিক্ষক সমাজ

আত্রাইয়ে ওয়েভ ফাউন্ডেশন এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি)’র ষান্মাসিক সভা

পাইকগাছার দেলুটি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজের বিরুদ্ধে আদালতে মামলা

৪৮ ঘন্টার মধ্যে পুত্র খুনের প্রধান আসামি পিতা গ্রেফতার 

সীতাকুণ্ডে উদ্ভোধন হলো নায্য মূল্যে কৃষকের সবজি বাজার

গদখালীর পানিসারায় আজ থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ফুল উৎসব 

নাভারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,  অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা