বাংলাদেশ সকাল
সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালীগঞ্জে অপহরণের দু’মাসেও উদ্ধার হয়নি সপ্তম শ্রেণীর ছাত্রী 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ

 

আল আমিন (বাবু) লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রী অপহরণের  দুই মাস পেরিয়ে  গেলেও ভিকটিমকে উদ্ধার কিংবা আসামিদের গ্রেফতার কোনটাই করতে পারেনি পুলিশ।

অপহৃত ছাত্রী উত্তর দলগ্রাম পাটওয়ারীটারী এলাকার ছামিউল ইসলামের মেয়ে। সে উত্তর দলগ্রাম আনছারিয়া আজিমিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় গত ৭ জুলাই ওই ছাত্রীর বাবা ছামিউল ইসলাম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী মাদরাসা যাওয়ার পথে বিগত এক মাস পুর্ব হতে রাস্তায় বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দিয়া ফুসলাইয়া কুপ্রস্তাব দিয়ে আসছিল পাশ্ববর্তী ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী এলাকার মনতাজ আলীর ছেলে সুরুজ্জামান ওরফে সুরুজ্জামাল। এমতাবস্থায় গত ১ জুলুই সকাল অনুমান সাড়ে ৯ টার দিকে ওই ছাত্রী প্রথম সাময়িক পরিক্ষা দেয়ার উদ্দেশ্য মাদ্রাসা যাওয়ার পথে  সুরুজ্জামালসহ ৫ জন ওই ছাত্রীর পথরোধ করে জোর পুর্বক সুরুজ্জামালের মোটরসাইকেল  উঠাইয়া তুলে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে মেয়ের খোঁজ না পেয়ে তার বাবা ছামিউল ইসলাম কালীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং- ১০।

অপহৃত ওই ছাত্রীর বাবা ছামিউল বলেন, ‘মাদরাসা যাওয়ার পথে সুরুজ্জামান নামের এক ছেলে মেয়েকে তুলে নিয়ে যায়। থানায় মামলাও করা হয়েছে কিন্তু  দুই মাস পার হলেও মেয়ের সন্ধান পাওয়া যাচ্ছে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রমজান আলী বলেন, থানায় মামলা হয়েছে ভিকটিম কে উদ্ধার করা সহ আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সীতাকুণ্ডে আওয়ামী লীগের ৩টি গ্রুপের হরতাল বিরোধী মিছিল

সীতাকুণ্ডের ডিসি পার্কে  তৃতীয় বারের মতো ৪ জানুয়ারী শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব

জগন্নাথপুরের ভবের বাজারে ১৫ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

ড.সুফিয়ান এ খোন্দকারের প্রয়াণে প্রবাসীদের শোক 

বছর জুরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে রাণীনগরে সাড়ে ১৫’লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ১৩০

৭ পাহারাদার বেঁধে রেখে বাজারে দুর্ধর্ষ ডাকাতি

আজ ৬ জুলাই ‘কাটাখালী যুদ্ধ দিবস’; দিবসটি উপলক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে নানান আয়োজন 

ভাটিয়াপাড়ায় বাসটার্মিনাল না থাকায় ঝুুঁকিতে যাত্রী, সৃষ্টি হচ্ছে জনদূর্ভোগ ও দূর্ঘটনা

ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার: সময়নিষ্ঠ জীবন গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ