বাংলাদেশ সকাল
রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

৭ পাহারাদার বেঁধে রেখে বাজারে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট :

জয়পুরহাটের আক্কেলপুরে সাতজন পাহারাদারকে (নৈশপ্রহরী) বেঁধে রেখে চারটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার তিলকপুর ইউনিয়নের মোহনপুর বাজারে এ ডাকাতির ঘটনাটি ঘটেছে।

২০ থেকে ২৫ জনের একটি ডাকাতদল চারটি দোকানের তালা কেটে পিকআপ ভ্যানে করে প্রায় ৩৪ লাখ টাকার মালামাল লুট করেছে বলে জানিয়েছেন দোকানের মালিকরা। এ ঘটনায় একজন পাহারাদারের মাথায় আঘাত করেছেন ডাকাতরা। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ও জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন, বীজ ডিলার মেসার্স পাপড়ি ট্রেডার্সের কীটনাশক ব্যবসায়ী মেহেদী হাসান, মেসার্স স্বাদ ট্রেডার্সের ছানাউল ইসলাম, মুদি ব্যবসায়ী রুহুল আমিন এবং ইলেকট্রিক ব্যবসায়ী জাহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর বাজারে প্রতি রাতে সাতজন পাহারাদার (নৈশপ্রহরী) দায়িত্ব পালন করেন। শুক্রবার রাতে তারা এক দোকান পরপর অবস্থান নিয়ে বসেছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে একটি পিকআপ ভ্যানে ২০ থেকে ২৫ জনের ডাকাত দল মোহনপুর বাজারে আসে। একের পর এক সবাইকে বেঁধে রেখে ওই চারটি দোকানে লুটতরাজ শুরু করে। এ সময় রফিকুল ইসলাম নামের একজন প্রহরী বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তার মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। এরমধ্যে মেহেদী হাসানের দোকান থেকে ২০ লাখ টাকার কীটনাশক, ছানাউল ইসলামের দোকান থেকে ৫ লাখ টাকার কীটনাশক, রুহুল আমিনের দোকান থেকে ৭ লাখ টাকার সয়াবিন তেল, সিগারেট, মসলা এবং জাহিদুল ইসলামের দোকান থেকে ২ লাখ টাকার ইলেকট্রিকসামগ্রী তারা লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিকরা।

নৈশপ্রহরী রফিকুল ইসলাম বলেন, ‘আমিসহ আরও সাতজন বাজার পাহারা দিচ্ছিলাম। আমি বাজারের অন্য পাশে ডিউটি করছিলাম। এমন সময় একটি পিকআপ ভ্যানে ২০ থেকে ২৫ জনের ডাকাতদল এসে একের পর এক সকলকে বেঁধে রাখে। কয়েকজন আমাকেও বাঁধতে আসলে আমি চিৎকার দিতেই তারা অস্ত্রের মুখে আমার হাত-পা বেঁধে মাথায় আঘাত করে। সবাইকে বাজারের মধ্য একটি দোকানঘরে হাত-পা বেঁধে আটকে রেখে দোকানের মালামাল লুট করে।’

বীজ ডিলার মেসার্স পাপড়ি ট্রেডার্সের স্বত্বাধীকারী মো. মেহেদী হাসান বলেন, ভোর ৪টার দিকে খবর পেয়ে দোকানে এসে দেখি, ডাকাতরা আমার কীটনাশকের দোকান ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তারা আরও তিনটি দোকানের মালামাল লুট করেছে।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুল ওয়াহাব বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপি মৃত্যুবরণ করেছেন

ময়মনসিংহে ইসকন নিষিদ্ধের দাবিতে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ

ঝিকরগাছার পল্লীতে প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে প্রেমিক পরপারে 

বাগমারায় শারদীয় দুর্গোৎসব ঘিরে হিন্দু সম্প্রদায়ের হাতে হাতে এমপি এনামুল হকের পূজার উপহার 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও মেহের ঘোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ৩

আধুনিক কৃষি যান্ত্রিকরনের দিকে ঝুঁকছে রাণীনগরের কৃষকরা

চিটাগাং কিংসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে ইয়াশা সাগর এর পোষ্ট 

রাণীনগরে কেয়া-আরহাম ফাউন্ডেশন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা

চোখের দৃষ্টি নিয়ে বাঁচতে চায় সাংবাদিকের একমাত্র মেয়ে অধরা মজুমদার

রাণীশংকৈলে মাসব্যাপি ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার শুভ উদ্বোধন