শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত এ্যালকোহল পানে ৩জন মৃত্যুর ঘটনার আসামী হোমিও ডাক্তার রেজা কে পুলিশ আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বার বাজার এলাকা তাকে আটক করা হয়।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ পেীরসভাধীন আড়পাড়া ( নদীপাড়া) গ্রামের মৃত হারুন খাঁর ছেলে ভাঙড়ী ব্যবসায়ী জাহাঙ্গীর খাঁ(৩৮), একই এলাকার অনিল দাসের ছেলে রিক্সা চালক বিপুল দাস (৪০) ও ঢাকালে পাড়ার খোকন হোসেনের ছেলে ট্রাক ড্রাইভার রাজিব হোসেন(২৪) বিষাক্ত এ্যালকোহল পানে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়। বিষাক্ত এ্যালকোহল পানে মৃত আড়পাড়ার (নদীপাড়া) জাহাঙ্গীর খাঁর ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে কালীগঞ্জ মেইন বাসস্টান্ডের রেজা হোমিও হলের মালিক ডাক্তার রেজাকে আসামী করে মামলাটি করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আব্দুর রহিম মোল্ল্যা জানান, বিষাক্ত এ্যালকোহল পানে তিন জনের মৃত্যুর ঘটনায় হোমিও চিকিৎক রেজা পালাতক ছিল।




















