বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধ ‘র্ষ’ ণের পর হ’ ত্যা; ভুট্টা ক্ষেতে মিলল লা’ শ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৫ ১:০০ অপরাহ্ণ

 

আল আমিন (বাবু), লালমনিরহাট :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মোছা: জান্নাতি আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভিকটিমকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারীর চর এলাকার ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

নিহত জান্নাতি শৈলমারী এলাকার মো: ফজু মিয়ার মেয়ে। সে ভোটমারী হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, পরিবারের লোকজন কাজের সুবাদে তাকে বাড়িতে একা রেখে যায়। নির্জন এলাকায় বাড়ি ও বাড়ির চারপাশে ভুট্টা ক্ষেত থাকার সুযোগে নিহত জান্নাতিকে ধর্ষণকারী বাড়ির পেছনে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে হত্যা করে।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন বলেন, ‘ঘটনা শোনার পর ঘটনাস্থলে গ্রাম্য পুলিশ ও ইউপি সদস্যকে পাঠিয়েছেন।

তিনি বলেন, বাড়িতে লোকজন না থাকার সুযোগে এ ঘৃণিত অপরাধ ঘটে থাকতে পারে।

কালিগঞ্জ থানার ওসি মো: সেলিম মালিক বলেন, ঘটনার সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়ে লাশ সংগ্রহ করে তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে পরে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ: আ.লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ ৩২৯ জনের বিরুদ্ধে মামলা

গঙ্গাচড়ায় চাষাবাদকৃত আলু প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

নাসিরনগরে ৪ বছরের শিশুকে ধর্ষণ

রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন 

ভূরুঙ্গামারীতে খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরছে বানর 

যশোর রেলবাজার ও মুজিব সড়কের ভিআইপি মার্কেট আধিপত্য দ্বন্দ্বেই সাদী খুন

নওগাঁর আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে শীতার্ত হরিজন সম্প্রদারের মাঝে কম্বল বিতরণ

বাইডেন আমলে নিউইয়র্কে অপরিশোধিত টোলে এমটিএর ক্ষতি ৫.১ বিলিয়ন ডলার

প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, কথিত মামা পালাতক

সিবিএ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের প্রস্তুতি সভা