বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালীগঞ্জে হত্যা মামলায় আ.লীগের সাবেক চেয়ারম্যানসহ আটক ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ

 

আল আমিন (বাবু) লালমনিরহাট প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবার রহমানসহ চলবলা ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মমিনুর ইসলাম মমিন ও তারই আরেক বড় ভাই লালমনিরহাট জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজার রহমান বুলেটকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় তাদেরকে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগসহ তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

জানা যায়, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।

উল্লেখয যে, এ মামলায় গত ২৮ জানুয়ারি রাতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।

এর আগে একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক তাদের আটকের সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে বৈষম্যের ছাত্র আন্দোলনে রংপুরে হত্যা মামলা থাকায় তাদের উভয়কে গ্রেফতার করা হয়েছে। তিনি আরোও জানান এ মামলায় পলাতক আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শোক দিবস পালনে গঙ্গাচড়ায় প্রস্তুতি সভা 

ডাসারে আগুনে পুড়ে ছাই প্রতিবন্ধীর স্বপ্নের দোকান!

ঈদগাঁওতে দীর্ঘকাল ধরে ফায়ার সার্ভিস স্থাপন দাবী উপেক্ষিত 

রাণীশংকৈলে যুবককে ছুরিকাঘাত; থানায় অভিযোগ

চট্টগ্রাম পূর্ণচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের নতুন পরিচালনা কমিটি গঠন

অনওয়ে স্কুলের রাঙ্গামাটি জেলা টিম ঘোষণা: রাকিবুল লিডার এবং সুবর্না কো-লিডার 

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা

পীরজাদা নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে রাজপথে মহিলারা

নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতীতে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয়ের লাশ উত্তোলন

বদলগাছীতে ৪০২০ জন কৃষকের কৃষি প্রনোদনা কর্মসুচির উদ্বোধন