বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা॥ দেবহাটা উপজেলা পরিষদের সভাকক্ষে বৃহস্পতিবার ২৬ জানুয়ারী, ২৩ ইং সকাল সাড়ে ১০টায় উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, দেবহাটা থানার ওসি (তদন্ত) হাওলাদার সানাউল্লাহ মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা পল্লী বিদ্যুতের এজিএম জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান আলী, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশলতা খাতুন, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল সত্তারসহ বিজিবি প্রতিনিধি ভাতশালা ও দেবহাটা ক্যাম্প কমান্ডার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

সভায় বাল্যবিবাহ, মাদক, চোরাচালান, মানব পাচার প্রতিরোধে বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া ইটভাটায় অবৈধ বালু উত্তোলন বন্ধ, ওভারলোড নিয়ে যানবাহন বন্ধ, অবৈধভাবে রেনু পোনা আমদানি না করে সরকারিভাবে আনার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে সড়কের পাশে মৎস্য ঘেরে ভেড়ি বাধ না দেওয়ায় সরকারি রাস্তা নষ্ট হচ্ছে সেজন্য মাইকিং পরবর্তী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে বর্গাচাষী কৃষকের আড়াই বিঘা জমির ধান বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

নেত্রকোনা সদর উপজেলা বিএনপি’র সভাপতি মজিবুর রহমান খান, সাধারন সম্পাদক সেন্টু ফারাস

আবারও মানুষের সেবা করার জন্য নৌকায় ভোট চাইলেন আফিল উদ্দিন

ভারতের ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট এগিয়ে; মহারাষ্ট্রে পিছিয়ে, পশ্চিম বাংলায় বিজেপি ধরাশায়ী 

দেবহাটায় বাড়িতে গাঁজা গাছ লাগিয়ে জেল হাজতে যুবক

রাণীশংকৈলে কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক আবারও গ্রেফতার; চোরাই মোটরসাইকেল পুড়িয়ে দিলেন জনতা 

না’গঞ্জে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

মতিয়া চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আ.লীগ ও সহযোগী সংগঠনের শোক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যশোরে মসজিদে ঢুকে নামাজপড়া অবস্থায় মুসল্লিকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম