মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে কাশিয়ানী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী, এবং পুলিশ বাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ জুলাই, ভোররাত আনুমানিক ০২:০০ ঘটিকা হতে ০৬:৫০ ঘটিকা পর্যন্ত কাশিয়ানী বাজার বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর সক্রিয় সদস্য নাহিদ হাসান অপু (২৬), পিতা – আব্দুর রাজ্জাক শেখ (স্থানীয় আওয়ামী লীগের দলের সক্রিয় সদস্য), গ্রেফতার হন।
অভিযানকালে অভিযুক্তের হেফাজত থেকে উদ্ধার করা হয়:৮টি চাপাতি,১টি লম্বা ছুরি (সোর্ড),১টি কাস্তে,১টি বড় আকারের ছুরি,১টি কুড়াল,১টি কাঁচি,১টি মোবাইল ফোন,২টি বিদেশি মদের বোতল।
তবে অভিযোগকারী (ভুক্তভোগী) স্ত্রী মিসেস রিমি খানম কর্তৃক প্রদত্ত তথ্যানুযায়ী, অভিযুক্তের কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা যায়নি। অভিযোগকারীর ভাষ্যমতে, অভিযুক্ত দীর্ঘদিন যাবৎ তার ও তার ভাইয়ের প্রতি অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল এবং মহিলাকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করছিল। উল্লেখযোগ্য যে, বাংলাদেশ সেনাবাহিনীর গোপালগঞ্জ সেনা ক্যাম্পে গোপালগঞ্জের একজন নারী আনসার সদস্যের মাধ্যমে অভিযোগকারীর সাক্ষাৎকারে সকল প্রকার তথ্য সংগ্রহ করে।
অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের মাদকাসক্তি, অস্ত্রসহ ভিডিও উদ্ধার শেষে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয় এবং বর্তমানে পুলিশের হেফাজতে তাকে নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।




















