বাংলাদেশ সকাল
সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ-জাপাসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৪ জন প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ-৬ সংসদীয় আসনে বৈধ ও বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মওলা।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে অংশ নিতে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল ও ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, জাতীয় পার্টির প্রার্থী আবু বেলাল হোসেন জুয়েল, তৃণমূল বিএনপির পিকে আব্দুর রব, স্বতন্ত্র বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী, এ্যাড. ওমর ফারুক সুমন, জাহিদুর ইসলাম, বাংলাদেশ কংগ্রেস এর সরদার মো. আব্দুস ছাত্তার ও জাকের পার্টির রবি রায়হান।

আর মনোনয়নপত্রের সঙ্গে সংসদীয় এলাকার ১ ভোটারের সম্মতিসূচক স্বাক্ষর তালিকায় অসঙ্গতিসহ বিভিন্ন ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী নাহিদ ইসলাম বিপ্লব, এমএ রতন ও শাহজালাল উদ্দীনের মনোনয়ন ফরম বাতিল করা হয়। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম হলফনামায় স্বাক্ষর না করায় তার মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অসুস্থ্য দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে দেখতে ক্লাবের সদস্যবৃন্দ

গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সংস্কারে মার্কিন অব্যাহত সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া উপজেলা শাখার অভিষেক ও দোয়া মাহফিল সম্পন্ন 

সুনামগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা; ১০ দফা দাবী 

নাটোর জেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

ময়মনসিংহের শীর্ষ মাদক ব্যবসায়ী মেহেদী গ্রেফতার

গঙ্গাচড়ায় ৬’শ টাকায় গরুর মাংস: ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়ায় উপচে পড়া ভিড়

মাজার জিয়ারতের মাধ্যমে পটুয়াখালী ০১ আসনে লাঙলের প্রচারন শুরু

নারীর অস্তিত্ব ও অধিকার : প্রসঙ্গ নারী দিবস 

মেহেরপুরে গণসংযোগকালে তৃণমূল নেতাদের পাশে প্রফেসর আবদুল মান্নান