সীতাকুণ্ড প্রতিনিধি॥ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম কারাগার থেকে ২০ জন কিশোর অপরাধীকে ঢাকা গাজীপুর সংশোধনাগারে নিয়ে যাওয়ার কালে একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে ২০ জন আসামী সহ ২৩ জন আহত হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ আলামগীর জানায়, চট্টগ্রাম কারাগারে বিভিন্ন অপরাধে জড়িত সাজাপ্রাপ্ত কিশোর আসামী কে গাজীপুর সংশোধনাগারে নায়ে যাচ্ছিলেন। আজ সোমবার বিকাল আড়াইটার দিকে সীতাকুণ্ড ফৌজদারহাট রিংকরোড অতিক্রম কালে বিপরিতগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে জেল পুলিশের আসামী পরিবহনকৃত গাড়িটির সাথে সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ীর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
কিশোর আসামী বহনকৃত গাড়ীটিতে থাকা ২০ আসামী সহ ২৩ জন আহত হয়। আহতদেরকে চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এসময় কাভার্ড ভ্যানের ড্রাইভার পালিয়ে গেছে, গাড়ীটি আটক করা হয়েছে।




















